টলিপাড়ার বিশিষ্টজনেদের উপস্থিতিতে ‘গৃহপ্রবেশ’-এর বিশেষ স্ক্রিনিং - Bengali News | Special screening of Grihapravesh movie by woman times know all details - 24 Ghanta Bangla News
Home

টলিপাড়ার বিশিষ্টজনেদের উপস্থিতিতে ‘গৃহপ্রবেশ’-এর বিশেষ স্ক্রিনিং – Bengali News | Special screening of Grihapravesh movie by woman times know all details

ইন্দ্রাদীপ দাশগুপ্ত পরিচালিত ‘গৃহপ্রবেশ’ ছবি ঘিরে প্রথম থেকেই দর্শকমনে কৌতূহলের পারদ ছিল তুঙ্গে। ছবি মুক্তির পর তা দর্শক মনে ব্যপক সাড়া ফেলে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, জীতু কমল সহ অন্যান্যদের অভিনয় প্রশংসা কুড়োয় বিভিন্ন মহলে। এবার সেই ছবির বিশেষ স্ক্রিনিং আয়োজন করল উইম্যান টাইমস। মহিলাদের কৃতিত্ব ও সাফল্য উদযাপনের ক্ষেত্রে অন্যতম চর্চিত প্ল্যাটফর্ম উইম্যান টাইমসের এই উদ্যোগে ১০ জুলাই হয়ে গেল ছবির বিশেষ স্ক্রিনিং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু শিল্পীসহ বিশিষ্ট ব্যক্তিত্বরা।

২০২৫-এর বাংলা ছবি তালিকায় অন্যতম সংযোজন ‘গৃহপ্রবেশ’, যেখানে গল্পের ভাঁজে উঠে এসেছে আত্ম-অন্বেষণ, আকাঙ্ক্ষা ও সামাজিক প্রত্যাশাকে কেন্দ্র করে জটিল সম্পর্কের প্রতিছবি। ছবির মূল চরিত্র তিতলি, যার জীবন রাতারাতি পাল্টে যায় স্বামী শাওনের হঠাৎ নিখোঁজ হওয়ার পর। এক অচেনা অতিথি মেঘ-এর পরিবারে পা রাখা গল্পের মোড় ঘুরিয়ে দেয়। কিংবদন্তি পরিচালক ঋতুপর্ণ ঘোষকে উৎসর্গ করে তৈরি এই ছবি দর্শকদের মনে জায়গা করে নেয়।

এই বিশেষ স্ক্রিনিং উপলক্ষে হাজির ছিলেন টলিপাড়ার বহু বিশিষ্টজনেরা। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া, যুবকল্যাণ, বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানের লাল গালিচা জ্বলজ্বল করে ওঠে শাশ্বত চট্টোপাধ্যায়, জয়া আহসান, অনিরুদ্ধ রায়চৌধুরী, রাজ চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলী, চূর্ণী গাঙ্গুলী, বিক্রম ঘোষ, কোয়েল মল্লিক, জয়তী চক্রবর্তী, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জি, স্নেহা চট্টোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায় এবং রুদ্রনীল ঘোষদের উপস্থিতিতে। পরিচালক রাজ চক্রবর্তীর মা-ও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

এই অনুষ্ঠান সফল হওয়ার পিছনে যাঁদের ভূমিকা অনস্বীকার্য, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন সৌরভ মুখোপাধ্যায়, Gemith Pharmaceuticals-এর প্রতিষ্ঠাতা ও কর্ণধার। সঙ্গে ছিলেন, সঞ্জয় জেনা (Bharat Fuel), জয়জিৎ ঘোষ, প্রতিষ্ঠাতা (JHR India Staffing Services Pvt Ltd), জয়ন্ত চৌধুরী, দীপাল ব্যানার্জি (Sana Events)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *