Vice President Election: শুরু হয়ে গেল নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া! বিজ্ঞপ্তি কমিশনের - Bengali News | There is no possibility of a Vice President election before the end of the Badal session, Where is the complication - 24 Ghanta Bangla News
Home

Vice President Election: শুরু হয়ে গেল নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া! বিজ্ঞপ্তি কমিশনের – Bengali News | There is no possibility of a Vice President election before the end of the Badal session, Where is the complication

Spread the love

নয়া দিল্লি: আইনি জটিলতার কারণেই বাদল অধিবেশন শেষ হওয়ার আগে উপরাষ্ট্রপতি নির্বাচনের কোনও সম্ভাবনা নেই। জল্পনাটা চলছিল এই লাইনেই। মঙ্গলবার জাতীয় নির্বাচন কমিশনকে জগদীপ ধনকড়ের পদত্যাগের কথা জানিয়ে নির্বাচন কমিশনকে গেজেট নোটিফিকেশন পাঠিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এরইমধ্যে জানা গেল নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল নির্বাচন কমিশন। উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনখড়। তাঁর জায়গায় নতুন উপরাষ্ট্রপতি নির্বাচন হবে। সেই প্রক্রিয়া শুরু করল কমিশন।

সাধারণত, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গেজেট নোটিফিকেশন হাতে পাওয়ার পর নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করতে প্রায় দুই-তিন সপ্তাহ সময় লাগে কমিশনের। কারণ, লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের অন্তর্ভূক্ত করে ইলেক্টরাল কলেজ তৈরি করা সময় সাপেক্ষ। কমিশন যেদিন নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে সেই দিন থেকে অন্তত ৩২ দিন পর নির্বাচন করতে হবে। 

প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার জন্য ১৪ দিনের সময় দিতে হবে। একদিন স্ক্রুটিনি এবং দুই দিনের মনোনয়ন প্রত্যাহারের সময় দিতে হবে। এই প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পর ১৫ দিন পর নির্বাচন করতে হবে। এখন বিজ্ঞপ্তি জারির পর দেখা যাক নির্বাচন প্রক্রিয়া শেষ পর্যন্ত কবে সম্পন্ন হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *