শুভেন্দুর শপথে মমতার বাসভবনের সামনে বিজেপি কর্মীদের উল্লাস
কলকাতা: শনিবার কালীঘাটে তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের (Shuvendu Adhikari)সামনে বিজেপি সমর্থকদের উল্লাসে মেতে উঠল গোটা এলাকা । ঠিক সেই সময়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী …
কলকাতা: শনিবার কালীঘাটে তৃণমূল কংগ্রেস সভানেত্রী ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের (Shuvendu Adhikari)সামনে বিজেপি সমর্থকদের উল্লাসে মেতে উঠল গোটা এলাকা । ঠিক সেই সময়ে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারী শপথ নিচ্ছিলেন। আনন্দ-উচ্ছ্বাসে রাস্তায় নেমে এসেছিলেন হাজার হাজার বিজেপি কর্মী ও সমর্থক। শঙ্খ বাজিয়ে, স্লোগান দিয়ে, মিষ্টি বিতরণ করে তাঁরা এই ঐতিহাসিক মুহূর্ত উদযাপন করেছেন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী ব্যাপক সংখ্যায় মোতায়েন করা হয়েছিল। কালীঘাটের বাড়ির সামনে ব্যারিকেড তৈরি করা হয়। যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। তবে উৎসবের আমেজ থামানো যায়নি। বিজেপি কর্মীদের মতে যে বাড়ি থেকে পশ্চিমবঙ্গকে শাসন করা হয়েছে, সেই বাড়ির সামনে দাঁড়িয়ে আমরা নতুন মুখ্যমন্ত্রীর শপথ উদযাপন করছি। এটা শুধু শুভেন্দু অধিকারীর জয় নয়, এটা বাংলার মানুষের জয়।”
আরও দেখুনঃ শীর্ষে ওঠার বড় সুযোগ মোহনবাগানের, ঘরের মাঠে শক্তিশালী গোয়া
তারা আরও বলেন “দীর্ঘদিন অপেক্ষা করেছি। আজ সত্যিই পরিবর্তন দেখতে পাচ্ছি। মমতা বন্দোপাধ্যায়ের বাড়ির সামনে এভাবে উদযাপন করতে পারব ভাবিনি।”শুভেন্দু আধিকারী শপথ নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কালীঘাটের দিকে ছুটে আসেন। ট্রাফিক জ্যাম হয়ে যায়। পুলিশকে লাঠি উঁচিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছিল স্পষ্ট।
বাইরে বিজেপির উল্লাস দেখে তাঁরা ক্ষোভ প্রকাশ করেছেন বলে জানা গেছে।রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই দৃশ্য পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক প্রতীকী মুহূর্ত। যে দল দীর্ধকাল ক্ষমতায় ছিল, তার সদর দফতরের সামনে বিরোধী দলের বিপুল উদযাপন এটা বাংলার ভোটারদের মেজাজেরই প্রতিফলন। শুভেন্দু আধিকারী দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর মুখ্যমন্ত্রী হওয়া তাই অনেকের কাছে ‘প্রতিশোধের’ মতো লাগছে।