শীর্ষে ওঠার বড় সুযোগ মোহনবাগানের, ঘরের মাঠে শক্তিশালী গোয়া
আইএসএলে শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ মোহনবাগানের সামনে। তবে ফতোরদায় শক্তিশালী এফসি গোয়ার বিরুদ্ধে লড়াই সহজ হবে না সবুজ-মেরুনদের।
Kolkata, May 9: আইএসএল ২০২৫-২৬ এর লিগ পর্বের খেলা প্রায় শেষ। এমতাবস্থায় শিরোপা দৌড়ে শনিবার (৯ মে) মোহন বাগান সুপার জায়ান্টের সামনে বড় সুযোগ। আজ ফতোরদায় এফসি গোয়াকে হারাতে পারলেই পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাবে সবুজ-মেরুন ব্রিগেড। জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচ শুরু বিকেল ৫টায়।
বর্তমানে মোহন বাগান ৯ ম্যাচে ছয়টি জিতে এবং দুটি ড্র করে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আজকের খেলায় গোয়ার বিপক্ষে ৩ পয়েন্ট পেলেই তারা চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে (১০ ম্যাচে ২১ পয়েন্ট) টপকে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসবে। এই সুযোগ কিছুতেই হাতছাড়া করতে চাইবে না সের্জিও লোবেরার দল।
মাঝমাঠে দলের স্তম্ভ লালিয়ানজুয়ালা ছাংতে ওরফে আপুইয়াকে নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে সাম্প্রতিক খবর অনুযায়ী, তিনি দলের সঙ্গে গোয়া গিয়েছেন এবং কোচের সবুজ সংকেত পেলে তাকে মাঠে দেখা যেতেই পারে। তিনি ফিট না থাকলে দীপক টাংরি বা অভিষেক সূর্যবংশী বিকল্প হিসেবে তৈরি আছেন। এছাড়া আক্রমণভাগে জেসন কামিংস ও জেমি ম্যাকলারেনই মোহন বাগানের প্রধান ভরসা। কাম
অন্যদিকে ঘরের মাঠে এফসি গোয়া সব সময়ই শক্তিশালী প্রতিপক্ষ। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে তারা মোহনবাগানের ঠিক পরে চতুর্থ স্থানে রয়েছে। আজ কলকাতার এই ক্লাবকে আটকে দিয়ে নিজেদের অবস্থান মজবুত করাই তাদের প্রধান লক্ষ্য। তবে দুশ্চিন্তার বিষয় হল, গত মাসে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে চোট পাওয়ায় দেজান দ্রাজিচের আজ মাঠে নামা নিয়ে সংশয় রয়েছে।
পরিসংখ্যান বলছে, মোট ১০বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে মোহনবাগান এসজি ও এফসি গোয়া। মুখোমুখি সংঘর্ষে ৬টি-তে সফল সবুজ মেরুন ব্রিগেড এবং ৩টি-তে জয়ী এফসি গোয়া। এছাড়া একটি ম্যাচ ড্র হয়েছে। এক্ষেত্রে মোহনবাগান এগিয়ে রয়েছে।
এফসি গোয়া সম্ভাব্য লাইন-আপস (৪-২-৩-১):
হৃতিক তিওয়ারি (জিকে), বরিস সিং, সন্দেশ ঝিংগান, পোল মোরেনো, আকাশ সাংওয়ান, আয়ুষ ছেত্রী, রায়নিয়ার ফার্নান্দেস, আবদুল রাবীহ, মোহাম্মদ ইয়াসির, ব্রিসন ফার্নান্দেস, মোহাম্মদ নেমিল।
মোহনবাগান এসজি সম্ভাব্য লাইন-আপস (৪-২-৩-১):
বিশাল কাইথ (জিকে), অভিষেক সিং, মেহতাব সিং, টম অলড্রেড, শুভাশিস বোস, লালেংমাওইয়া রাল্টে, অনিরুধ থাপা, লিস্টন কোলাকো, জেসন কামিংস, রবসন রবিনহো, জেমি ম্যাক্লারেন।