সকালেও দায়িত্ব সামলেছেন, সন্ধ্যায় হঠাৎ পদত্যাগ জগদীপ ধনখড়ের - Bengali News | Jagdeep dhankhar resigns from the post of vice president - 24 Ghanta Bangla News
Home

সকালেও দায়িত্ব সামলেছেন, সন্ধ্যায় হঠাৎ পদত্যাগ জগদীপ ধনখড়ের – Bengali News | Jagdeep dhankhar resigns from the post of vice president

Spread the love

নয়া দিল্লি: দেশের উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিলেন জগদীপ ধনখড়। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। এদিন সকালেও রাজ্যসভায় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছে তাঁকে। সোমবার থেকেই শুরু হয়েছে সংসদের বাদল অধিবেশন। এরই মধ্যে সন্ধ্যায় পদত্যাগ করলেন ধনখড়।

পদত্যাগের কারণ হিসেবে নিজের স্বাস্থ্যের কথা উল্লেখ করেছেন ধনখড়। চিঠিতে লিখেছেন, পরামর্শ মেনে নিজের স্বাস্থ্যে নজর দেওয়ার জন্যই উপরাষ্ট্রপতি পদে ইস্তফা দিয়েছেন তিনি। অর্থাৎ মঙ্গলবার থেকেই আর দায়িত্বে থাকছেন না তিনি।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *