অসুস্থ রাকেশ রোশন, রাখা হয় ICU-তে, এখন কেমন আছেন হৃত্বিকের বাবা? – Bengali News | Rakesh Roshan undergoes neck angioplasty, daughter Sunaina confirms recovery
অসুস্থ রাকেশ রোশন, ভর্তি হাসপাতালে। গত ২৪ ঘন্টায় এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ১৬ জুলাই আচমকাই অসুস্থ বোধ করেন হৃত্বিক রোশনের বাবা। দ্রুত মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয় বলিউড পরিচালক- অভিনেতা রাকেশ রোশনকে। তার ছোট মেয়ে সুনাইনা রোশন জানান, গলার রক্তনালীতে সমস্যার দেখা গিয়েছে। সেই কারণে ‘নেক অ্যাঞ্জিওপ্লাস্টি’ করা জরুরি হয়ে পড়ে। তাঁর শারীরিক সমস্যা দেখা যেতেই বিন্দুমাত্র সময় নষ্ট না করে হাসপাতালে পৌঁছলে এমনই পরামর্শ দেন চিকিৎসকেরা।
সেই অ্যাঞ্জিওপ্লাস্টির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে রাকেশ রোশনকে এইসিইউতে রাখা হলেও বর্তমানে সেখান থেকে তাঁকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। হাসপাতালে অধিকাংশ সময়ই থাকছেন ছেলে হৃত্বিক রোশন, মেয়ে সুনাইনা নিজে, এবং হৃত্বিকের প্রেমিকা সাবা আজাদ। তাঁরা নিয়মিত হাসপাতালে গিয়ে রাকেশ রোশনের চিকিৎসার আপডেট নিচ্ছেন।
সূত্রের খবর, এখন রাকেশ রোশন বিপদ মুক্তি। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। দ্রুত সুস্থ হয়ে উঠছে। সুস্থ হয়ে ওঠার পর তিনি আবার কাজ শুরু করতে পারবেন বলেই খবর। যেহেতু এক্ষেত্রে কোনও গুরুতর সমস্যা বা ঝুঁকি নেই, তাই তিনি কাজ চালিয়ে যেতে পারেন বলেই চিকিৎসকেরা জানিয়েছেন । খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন অনুরাগীরা।