Uttar Pradesh: শাশুড়ি-স্বামীকে খুনের অভিযোগ, ভাসুর-দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, মা-ও হলেন বিধবা যুবতী - Bengali News | Woman has affair with two brothers of dead husband, kills their mother in Uttar Pradesh - 24 Ghanta Bangla News
Home

Uttar Pradesh: শাশুড়ি-স্বামীকে খুনের অভিযোগ, ভাসুর-দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক, মা-ও হলেন বিধবা যুবতী – Bengali News | Woman has affair with two brothers of dead husband, kills their mother in Uttar Pradesh

ঝাঁসি: বাড়িতে খুন হয়েছেন এক মহিলা। আর সেই খুনের তদন্তে নেমে যে সব তথ্য সামনে এলে, তাতে থ হয়ে গেলেন তদন্তকারীরা। খুনে অভিযুক্ত মহিলারই পুত্রবধূ। শুধু শাশুড়িকে নয়, এর আগে নিজের স্বামীকে তিনি খুন করেন বলে তদন্তে জানতে পারে পুলিশ। আর স্বামীর মৃত্যুর পর ভাসুর ও দেওরের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনাটি উত্তর প্রদেশের ঝাঁসির। মৃত মহিলার নাম সুশীলা দেবী। বছর চুয়ান্নর এই মহিলাকে খুনের অভিযোগে পুলিশ তাঁর পুত্রবধূ পূজাকে গ্রেফতার করেছে। গ্রেফতার করা হয়েছে পূজার বোন কমলা ও কমলার প্রেমিক অনিল ভার্মাকে।

পুলিশ জানিয়েছে, গত ২৪ জুন ঝাঁসির কুমহারিয়া গ্রামে বাড়ি থেকে সুশীলা দেবীর মৃতদেহ উদ্ধার হয়। বাড়িতে জিনিসপত্র ছড়ানো ছিল। দেখা যায়, বাড়ি থেকে ৮ লক্ষ টাকার গয়না লুঠ করা হয়েছে। সেই খুনের তদন্তে নেমে পুলিশ পূজাকে জিজ্ঞাসাবাদ করে। জি়জ্ঞাসাবাদে পূজা খুনের কথা স্বীকার করে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, বোন ও বোনের প্রেমিকাকে নিয়ে শাশুড়িকে খুন করেন বছর উনত্রিশের পূজা। পুলিশ প্রথমে পূজা ও কমলাকে গ্রেফতার করে। পরে অনিলকে গ্রেফতার করা হয়। অনিল গয়নাপত্র বিক্রির জন্য যাচ্ছিলেন। পুলিশকে দেখেই গুলি চালান। পুলিশের পাল্টা গুলিতে তিনি আহত হন।

সুশীলাকে খুনের তদন্তে নেমেই পুলিশ পূজার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পারে। অভিযোগ, কয়েক বছর আগে পূজা তাঁর স্বামীকে খুন করেন। স্বামীর মৃত্যুর পর দেওর কল্যাণ সিংয়ের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন। আচমকা কল্যাণের মৃত্যুর পর পূজার শ্বশুর অজয় সিং ও ভাসুর সন্তোষ তাঁকে নিজেদের বাড়িতে আনেন। এরপর পূজার সন্তোষের সঙ্গেও সম্পর্কে জড়ান। তাঁদের একটি মেয়েও হয়। এদিকে, সন্তোষ বিবাহিত। তাঁর স্ত্রী এই সম্পর্কের প্রতিবাদ জানিয়ে বাড়ি ছেড়ে চলে যান।

কেন খুন করা হল সুশীলা দেবীকে?

পুলিশ জানিয়েছে, সন্তোষদের ১৬ বিঘা কৃষিজমি রয়েছে। পূজার দাবি, এর মধ্যে তাঁর প্রাপ্য ৮ বিঘা। সেই জমি বিক্রি করে গ্বয়ালিয়র চলে যাওয়ার কথা বলেন তিনি। সন্তোষ ও অজয় তাঁর প্রস্তাবে রাজি হয়ে যান। কিন্তু, সুশীলা বিরোধিতা করেন। সেজন্যই পূজা শাশুড়িকে খুনের পরিকল্পনা করেন বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *