তৃণমূল জমানায় জাল নথির রমরমার জন্যই ভিনরাজ্যে হেনস্থা হতে হচ্ছে বাঙালিকে: শংকর, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

তৃণমূল জমানায় জাল নথির রমরমার জন্যই ভিনরাজ্যে হেনস্থা হতে হচ্ছে বাঙালিকে: শংকর, বাংলার মুখ

Spread the love

ভিনরাজ্যে বাংলাদেশি বলে দাবি করে বাঙালি হেনস্থার ঘটনায় পালটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকেই কাঠগড়ায় তুলল বিজেপি। তাদের দাবি, তৃণমূল সরকারের জমানায় পশ্চিমবঙ্গে যে অনুপ্রবেশ সিন্ডিকেট শুরু হয়েছে তার জেরেই ভিনরাজ্যে বাঙালিদের এই দুর্দশা।

বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ‘যারা ভারতীয়, আধার কার্ড, ভোটার কার্ড আছে তাদের সঙ্গে কেউ সংঘাত করছে না। ২ লক্ষ ৩৬ হাজার রোহিঙ্গা মুসলমানকে পুশব্যাক করেছে। এটা অত্যন্ত ভালো কাজ করেছে বিএসএফ। ওরা বার্মা হয়ে বাংলাদেশ হয়ে এসেছে। ওরা বাংলাতেই কথা বলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পষ্ট করা উচিত, ভারতীয়দের বাংলা ভাষা, না রোহিঙ্গাদের বাংলা ভাষা? ভারতীয়রা নরেন্দ্র মোদীজির হাতে সুরক্ষিত। তিনি যে ধর্মের হোক, যে ভাষার হোক।’

এর পর মুখ খোলেন বিধানসভায় বিজেপি পরিষদীয় দলের নেতা শংকর ঘোষ। তিনি বলেন, ‘ভিনরাজ্যে বাঙালিকে এই বিড়ম্বনায় পড়তে হচ্ছে সেজন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে। এই পশ্চিমবঙ্গকে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের স্বর্গরাজ্য করে তোলার জন্য বিভিন্ন ধরণের শংসাপত্র দেওয়া হয়। আধার কার্ড, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, এমনকী বার্থ সার্টিফিকেট নকল করে নাম বদলে এখানে রোহিঙ্গাদের ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা হয়। সেজন্যই ভারতীয় বাঙালিকেও ভিনরাজ্যে গিয়ে বিড়ম্বনায় পড়তে হচ্ছে। এর জবাব মুখ্যমন্ত্রীকেই দিতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *