Durga Puja: সন্তোষ মিত্র স্কোয়্যারের এবারের পুজোর থিম অপারেশন সিঁদুর, বড় ঘোষণা সজলের – Bengali News | Operation sindoor is the theme of durga puja of santosh mitra square
কলকাতা: কখনও রামমন্দির। কখনও লালকেল্লা। দুর্গাপুজোর থিমে বারবার চমক দিয়েছে সন্তোষ মিত্র স্ক্যোয়ার। এবারও পুজোর থিমে চমক দিল তারা। এবারে তাদের থিম অপারেশন সিঁদুর। লেবুতলা পার্কের এই পুজোর প্রধান উদ্যোক্তা বিজেপি নেতা সজল ঘোষ। রবিবার সোশ্যাল মিডিয়ায় সন্তোষ মিত্র স্কোয়্যারের এবারের পুজোর থিমের কথা ঘোষণা করেন তিনি।
এবার ৯০ তম বর্ষে পা দিল সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো। আর এই ৯০ তম বর্ষে ভারতীয় সেনার অপারেশন সিঁদুরকেই থিম হিসেবে বেছে নিয়েছে তারা।
