নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জন অতীত! আজ রাতে কোন পদক্ষেপ তৃণার? - Bengali News | Neel Bhattacharyya and Trina Saha are ready to party together on Neel's birthday - 24 Ghanta Bangla News
Home

নীল-তৃণার বিচ্ছেদের গুঞ্জন অতীত! আজ রাতে কোন পদক্ষেপ তৃণার? – Bengali News | Neel Bhattacharyya and Trina Saha are ready to party together on Neel’s birthday

Spread the love

ফেব্রুয়ারি মাস থেকে অভিনেতা নীল ভট্টাচার্য আর অভিনেত্রী তৃণা সাহার বিচ্ছেদের জল্পনা টলিপাড়ায়। মার্চ মাসে TV9 বাংলার কাছে বিষয়টা খোলসা করেন নীল-তৃণা। নীল বলেছিলেন, ”আমার আর তৃণার বিয়েতে সমস‍্যা হচ্ছে, সেটা আমরা তো বলিনি। অথচ খবর হয়েছে। কিন্তু স্পষ্ট করে দিই, এই খবরের কোনও সত‍্যতা নেই।’’ তৃণার বক্তব্য ছিল, ”আমার নতুন ধারাবাহিকের শুটিং শুরু হয়েছে। তার মধ‍্যে এই সংক্রান্ত ফোন আসায় সমস‍্যায় পড়ছি।’’ নীল-তৃণার সঙ্গে কথা বলে বোঝা গেল, তাঁদের সম্পর্ক এখনও অটুট। তৃণা আবার শুটিং ফ্লোর থেকে নীলকে ঠিক সময়ে লাঞ্চ সেরে নিতে বললেন। হবে নাই বা কেন! প্রেম করে বিয়ে। নিজেদের বিয়ে তাঁরা সেলিব্রেট করেন সব সময়ে। তাঁরা মাঝে-মধ্যে আলাদা থাকেন, তাই নাকি এমন জল্পনা। কিন্তু বিবাহিত হলে ৩৬৫ দিন এক বাড়িতে থাকতে হয়, তাই বা কে বললেন?

নীল যোগ করেছিলেন, ”আমাদের চুক্তির বিয়ে নাকি ভাঙছে! চুক্তির বিয়ে কী, তাই জানি না।” যে বিচ্ছেদ ঘিরে, সোশ্যাল মিডিয়ায় কথার পিঠে কথা, আসল কথা হলো, সেই বিয়েটা ভাঙছে না, মচকাচ্ছে না এখনও! মার্চ মাসে এসব কথা বলার পর কিছুদিন আগে মুম্বই শহরে পাড়ি দিয়েছেন নীল। সেখানে ডান্স ক্লাস করছেন। নিজেকে অভিনেতা হিসাবে উন্নত করার চেষ্টায় রয়েছেন। এদিকে তৃণা কলকাতায় ব্যস্ত ধারাবাহিকের শুটিং নিয়ে। নীল শহর ছাড়ার সময়ে বলে গিয়েছিলেন, তৃণাকে মিস করবেন। তবে নীল শহর ছাড়তেই আবারও তাঁদের বিচ্ছেদের গুঞ্জন মাথাচাড়া দিয়েছে।

খবর হলো, এবার জন্মদিন সেলিব্রেট করতে নীল শহরেই ফিরলেন। তাঁর নতুন মিউজিক ভিডিয়ো আসছে। আর আনন্দের ব্যাপার হল, পার্ক স্ট্রিটে নীলের জন্মদিন সেলিব্রেট করতে একটা বিশেষ পার্টির আয়োজন করেছেন তৃণা। অভিনেত্রী নিজেই সে কথা TV9 বাংলাকে জানালেও, বিষয়টা নিয়ে বেশি কিছু ভাঙতে চাইলেন না। নীলের জন্য সবটাই সারপ্রাইজ রাখতে চাইলেন। এমন উদযাপনের রাতে যে দম্পতির মধ্যে প্রেম বাড়বে, তা আঁচ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *