Uttarakhand flash floods: হড়পা বানে ভেসে গেল সেনা ছাউনি, নিখোঁজ ৯ জওয়ান - Bengali News | Nine soldiers reportedly missing after an army camp in Uttarakhand's Harshil hit by flash floods - 24 Ghanta Bangla News
Home

Uttarakhand flash floods: হড়পা বানে ভেসে গেল সেনা ছাউনি, নিখোঁজ ৯ জওয়ান – Bengali News | Nine soldiers reportedly missing after an army camp in Uttarakhand’s Harshil hit by flash floods

Spread the love

হড়পা বানে বিধ্বস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশীImage Credit source: PTI

উত্তরকাশী: হড়পা বানে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তরকাশী। আর এই হড়পা বানেই ভেসে হরশিলের একটি সেনা ছাউনি। ৯ জন জওয়ান নিখোঁজ বলে জানা গিয়েছে। বাকি জওয়ানরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েছেন। এদিকে, হড়পা বানে এখনও পর্যন্ত ৫ জন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

মেঘ ভাঙা বৃষ্টির কারণে মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটে ধারালি গ্রামে হড়পা বান আসে। হরশিলে ভারতীয় সেনার ছাউনি থেকে যার দূরত্ব মাত্র ৪কিমি। হড়পা বান সেনা ছাউনিকেও ভাসিয়ে নিয়ে যায়।

সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, “ঘটনার ১০ মিনিটের মধ্যে ১৫০ জওয়ান ঘটনাস্থলে পৌঁছে যান। পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। বিপর্যস্ত নাগরিকদের সবরকম সাহায্য করতে দায়বদ্ধ ভারতীয় সেনা।”

পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠকে বসেন উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। আপাতত কেদারনাথ যাত্রা বন্ধ রাখা হচ্ছে। হড়পা বানের এই ক্ষয়ক্ষতিকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ধামি। উত্তরাখণ্ডের প্রিন্সিপাল সচিব আরকে সুধাংশু জানিয়েছেন, ৪০ থেকে ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *