অনুব্রতর অডিয়ো ক্লিপ ভাইরাল করেছেন তিনিই, শুভেন্দুর অভিযোগের কী জবাব দিলেন কাজল? - 24 Ghanta Bangla News
Home

অনুব্রতর অডিয়ো ক্লিপ ভাইরাল করেছেন তিনিই, শুভেন্দুর অভিযোগের কী জবাব দিলেন কাজল?

Spread the love

অনুব্রত মণ্ডলের ভাইরাল কল রেকর্ডিং ফাঁস করেছেন কে? এই নিয়ে তৃণমূলের অন্দরে বাইরে চলছে জোর জল্পনা। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে এই প্রশ্ন তুলেছেন অনুব্রত মণ্ডল নিজেও। আর এই নিয়ে যখন চারিদিকে শোরগোল তখন বিস্ফোরক মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, অডিয়ো ক্লিপ ফাঁস করেছেন তৃণমূল নেতা তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ।

শুভেন্দুবাবু বলেন, ‘উনি ওই অভিযুক্তের কণ্ঠস্বর রেকর্ড করেছেন। তার পর সেটা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখকে পাঠিয়েছেন। কাজল শেখ সেই অডিয়ো রেকর্ড ফাঁস করেছেন।’

শুভেন্দুর এই দাবি খণ্ডন করে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছেন কাজল শেখ। তিনি বলেন, ‘আমি ওনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করব। উনি কিছু না জেনে কী ভাবে এই মন্তব্য করলেন? আমি ওনার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হব।’

তিনি বলেন, ‘গোটা বিষয়টার ওপরে দল নজর রাখছে। একজন ব্যক্তির মন্তব্যের জন্য দলের ভাবমূর্তি খারাপ হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মহিলারা রয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যুবারা রয়েছেন। ২০২৬ এর ভোটে বিজেপিকে বাংলা থেকে বিদায় করে ছাড়ব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *