‘‌বিজেপি ও বিরোধীরা কুৎসাকারীদের স্পনসর করছে’‌, এবার আইনি হুঁশিয়ারি দিলেন কুণাল - 24 Ghanta Bangla News
Home

‘‌বিজেপি ও বিরোধীরা কুৎসাকারীদের স্পনসর করছে’‌, এবার আইনি হুঁশিয়ারি দিলেন কুণাল

Spread the love

সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারকে ঘিরে বিজেপি কুৎসা করছে বলে অভিযোগ। আর সেটার জবাবে আইনি পদক্ষেপের দাবি করলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের ছোটবেলার ছবিকে হাতিয়ার করে মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এবার সেসবের জবাব দিলেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কুণাল ঘোষের দাবি, বিজেপি এবং বিরোধীদের একাংশ এই কুৎসা ছড়াচ্ছে। শীঘ্রই এই কুরুচিকর প্রচার বন্ধের জন্য কুৎসাকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করবেন।

কুণাল ঘোষের এই হুঁশিয়ারিতেই এখন রাজ্য–রাজনীতি সরগরম হয়ে উঠেছে। বিশেষ একটি বইকে সামনে রেখে কুৎসা করা হচ্ছে বলে দাবি করেছেন কুণাল। এই বিষয়ে ওই বইয়ের লেখকের ব্যক্তিগত ‘কীর্তি’ ফাঁস করেছেন কুণাল ঘোষ। তৃণমূল কংগ্রেস নেতার দাবি, এই কাজ করছে বিরোধীরা। তাঁরা স্পনসর করছে এই কাজের। এরপরই এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লেখেন, ‘‌ছবি নিয়ে কৌতূহল? জেনে রাখুন: ছবিতে পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় ও মা লতা বন্দ্যোপাধ্যায়। এই ছবির অপপ্রয়োগ করে একাংশের জানোয়ার মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে বিকৃত ইঙ্গিতপূর্ণ কুৎসিত প্রচার করছে। বিজেপি এবং বিরোধীদের একাংশ কুৎসাকারীদের স্পনসর করছে।’‌

এই কুৎসার নেপথ্যে যে বিজেপি এবং বিরোধীদের একাংশ রয়েছে সেটা স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কুণাল ঘোষ। আইনি পদক্ষেপের হুঁশিয়ারির পাশাপাশি বিশেষ একটি বইয়ের উপর ভিত্তি করে কুৎসা করা হচ্ছে বলেও দাবি করেছেন কুণাল। এই বিষয়ে ওই বইয়ের লেখকের ব্যক্তিগত ‘কীর্তি’ ফাঁস করেছেন তৃণমূল কংগ্রেস নেতা। এক্স হ্যান্ডেলে কুণাল ঘোষ লিখেছেন, ‘‌যাঁর লেখা একটি বইকে ব্যবহার করে এত অপপ্রচার, জেনে রাখুন, সেই ব্যক্তির বিরুদ্ধেই বধূ নির্যাতনের অভিযোগ ছিল। তাঁর পুত্রবধূ অভিনেত্রী শম্পা ঘোষ এই অভিযোগ করেছিলেন, যিনি শত্রুঘ্ন সিনহার ‘অন্তর্জলী যাত্রা’ ছবির নায়িকা। এই অভিযোগ এবং আরও কিছু অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায় ওই ব্যক্তিকে দল থেকে বহিষ্কার করেন। ওই লেখক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ মুছে ফেলতে তৎকালীন শাসকদল সিপিএমের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছিলেন। সিপিএমের গুডবুকে থাকতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কুৎসা করে বই লিখেছিলেন।’‌

আরও পড়ুন:‌ নতুন করে মৈপীঠে দেখা দিল বাঘের আতঙ্ক, মাকরি নদী পেরিয়ে লোকালয় দক্ষিণরায়

কদিন আগে সোশ্যাল মিডিয়ায় পুরনো দিনের একটি সাদাকালো ছবি ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যায়, এক দম্পতির সঙ্গে রয়েছে এক শিশু। শিশুটি হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। কিন্তু বাকি দুই জনের পরিচয় নিয়ে নানারকম কুৎসা করা হয়। তার জবাবে কুণাল ঘোষ বিষয়টি নিয়ে নেটিজেনদের ভুল ভাঙান। আর কুণাল ঘোষ লেখেন, ‘জেনে রাখুন: ছবিতে পুত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়। এই ছবির অপপ্রয়োগ করে একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে বিকৃত ও ইঙ্গিতপূর্ণ কুৎসা রটাচ্ছে। আর এদের ‘স্পনসর’ করছে বিজেপি এবং বিরোধীদের একাংশ। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও জরুরি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *