Women Reservation : আজ সংসদে ভোটাভুটি, তার আগেই রাতারাতি ২০২৩ সালের মহিলা সংরক্ষণ আইন কার্যকর কেন্দ্রের! কীভাবে? – Bengali News | Central Government has implemented women reservation act 2023
নয়াদিল্লি: ২০২৩ সালের মহিলা সংরক্ষণ আইন কার্যকর করল কেন্দ্রীয় সরকার। ১৬ এপ্রিল থেকে এই আইন কার্যকর করা হল। আইন মন্ত্রকের তরফে একটি গেজেট নোটিফিকেশন বের করা হয়েছে। সেখানেই মহিলা সংরক্ষণ আইনকে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে, আজই সংসদে তিন বিল নিয়ে ভোটাভুটি রয়েছে। তার আগে কীভাবে আইন কার্যকর করল কেন্দ্র? আসলে, কেন্দ্রীয় সরকার ২০২৩ সালের পুরনো বিলকেই কার্যকর করেছে। এখন প্রশ্ন উঠছে লোকসভায় প্রস্তাবিত মহিলা সংরক্ষণ বিল পাস করানো সম্ভব নয় আঁচ করেই কি রাতারাতি পুরনো বিল কার্যকর করল সরকার?
২০২৩ সালে এর আগে মহিলা সংরক্ষণের বিল আনা হয়েছিল। সেই সময় বিল পাশও হয়ে যায়। কিন্তু, সেইসময় আইন কার্যকর করা হয়নি। বিলে রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই বছরের ২৮ সেপ্টেম্বর একবার গেজেট নোটিফিকেশন করেছিল কেন্দ্র। সেখানে বলা হয়েছিল, ভবিষ্যতে কেন্দ্রীয় সরকার যখন মনে করবে তখন গেজেট নোটিফিকেশন জারি করে এই বিলকে আইন হিসেবে লাগু করবে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।