স্ত্রী হিসেবে ইন্দ্রাণী হালদার দশে শূন্য দিলেন নিজেকে, কেন? – Bengali News | Actress indrani haldar says she is not perfect wife
তিনি টেলিপর্দার একেবারে সুগৃহিনী, পারফেক্ট স্ত্রী শ্রীময়ী। যার হাতেই সংসারের সুখ-দুঃখের চাবিকাঠি। কিন্ত বাস্তব জীবনে ইন্দ্রাণী হালদার কি শ্রীময়ীর মতো পারফেক্ট? স্ত্রী হিসেবে নিজেকে দশে কত নাম্বার দেবেন তিনি?
বেশ কয়েক বছর আগে এক বেসরকারি চ্য়ানেলে শাশ্বত চট্টোপাধ্যায়ের সঙ্গে আলাপচারিতায় ইন্দ্রাণী হালদার স্পষ্ট জানালেন, স্ত্রী হিসেবে একদম বাজে তিনি এবং নিজেকে এ ব্যাপারে দশে শূন্য দেবেন তিনি।
তা হঠাৎ এমনটা বললেন কেন ইন্দ্রাণী হালদার?
এই খবরটিও পড়ুন
ইন্দ্রাণীর স্বামী ভাস্কর কাজের সূত্রে কলকাতার বাইরে থাকেন। ইন্দ্রাণীর আক্ষেপ কলকাতায় এলে স্বামীকে যত্ন করে খেতেও দেন না তিনি। শুটিং থাকায় কোনওরকমে বাড়ির বাইরে চলে যান, স্বামীকে নির্দেশ দেন, ফ্রিজের খাবার গরম করে খেতে। শাশ্বতর সঙ্গে এই আলাপচারিতায় ইন্দ্রাণী বলেন, এসব নিয়ে আমার মধ্যে একটু খারাপ লাগা রয়েছে, আসলে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি তো, তাই এসব ইচ্ছে করে। ভাস্কর এসব নিয়ে অতকিছু ভাবে না। আমিই ভাবি। ১০০ শতাংশ করতে পারি না বলেই স্ত্রী হিসেবে শূন্য।