ক্রিকেট ছেড়ে জ্যোতিষ চর্চা ? ভারতকে নিয়ে ফের ভবিষ্যদ্বাণী আমিরের! - Bengali News | Mohd Amir said India will lost in the semifinal - 24 Ghanta Bangla News
Home

ক্রিকেট ছেড়ে জ্যোতিষ চর্চা ? ভারতকে নিয়ে ফের ভবিষ্যদ্বাণী আমিরের! – Bengali News | Mohd Amir said India will lost in the semifinal

Spread the love

কলকাতা : মহম্মদ আমির পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কোনও অভিজাত এলাকায় দোকান নিয়েছেন কিনা, খোঁজ নিয়ে দেখা শুরু করেছে ভারতীয় ক্রিকেটমহল ! কেন জানেন? আমির ক্রিকেটকে পাকাপাকি বিদায় জানিয়ে এবার জ্যোতিষচর্চা করবেন। কেন হঠাৎ আমিরের এই জ্যোতিষী-জ্যোতিষী ভাব ? বিশ্বকাপের গ্ৰুপ পর্বে অভিষেক শর্মাকে ‘স্লগার’ আখ্যা দেওয়ার পর আমির বলেছিলেন, পাকিস্তানের বিরুদ্ধে চলবেন না অভিষেক। সেই কথা ফলে যাওয়ার পর তিনি মুখ দিয়ে যা-ই বার করছেন, তাই আসলে ‘খনার বচন’। এই আমির “ভারত সেমিফাইনালে যাবে না” বলার পর যথেষ্ট কটাক্ষের শিকার হয়েছেন। সেই আমির আবার ঝুঁকি নিয়েই ফেললেন।

পাকিস্তানের একটি টিভি শো-তে অংশ নিয়ে প্রাক্তন পাক পেসার বলেছেন,”ভারত সেমিফাইনালে উঠলেও ফাইনালে যাবে না। ওদের ফিল্ডিং বাজে। ৩-৪টি ক্যাচ ফেলেছে। একমাত্র বুমরা ছাড়া সবাই রান খেয়েছে। এক বোলারের সাহায্যে খেলছে ভারত। সেখানেই থামেননি আমির। তিনি বলেছেন,”একমাত্র সঞ্জু ছাড়া সবাই ব্যর্থ হয়েছে। চাপের মুখে সঞ্জুর ইনিংস অবশ্যই প্রশংসাযোগ্য কিন্তু ও বাদ দিয়ে কেউ চলেনি। এক বোলার ও এক ব্যাটারের সাহায্যে জিতেছে ভারত।” আমিরের কিছু অভিযোগ অবশ্য সত্যি। ফিল্ডিং বাজে হয়েছে ভারতের। দীর্ঘদিন পর রান পেয়েছেন অভিষেক শর্মা। সঞ্জু না থাকলে সত্যিই সমস্যায় পড়তে হত ভারতীয় দলকে। ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগেও আমির বলেছিলেন,”ভারত শেষ চারে উঠবে না।” তাঁর বক্তব্যকে ভুল প্রমাণিত করেছেন সূর্যরা। এরপরই আমিরের নতুন বক্তব্যে কটাক্ষের শিকার হতে হচ্ছে তাঁকে।

এর আগেও অভিষেককে নিশানা করেছিলেন আমির। তাঁকে ‘স্লগার’ আখ্যা দিয়েছিলেন আমির। আমিরের মত ছিল,”অভিষেক চায় বল ওর জায়গায় পড়ুক। অভিষেককে কিভাবে আউট করতে হয়, এই রহস্য ফাঁস হয়ে গিয়েছে।” বিশ্বকাপে এখনও মাত্র একটি ম্যাচে ৫০ বা তার বেশি রান করেছেন অভিষেক। যদি সেমিফাইনালের মঞ্চে রান পান, তাহলে আবার হয়ত চুপ করবেন আমির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *