Suvendu Adhikari: 'ঘরছাড়া’ TMC কর্মীদের ফেরাবে BJP, কিন্তু...বিরোধী দলনেতাকে শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | West Bengal Assembly Erupts Over Post Poll Violence, Suvendu Adhikari Promises Return of ‘Displaced’ TMC Workers With Conditions - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari: ‘ঘরছাড়া’ TMC কর্মীদের ফেরাবে BJP, কিন্তু…বিরোধী দলনেতাকে শর্ত বেঁধে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | West Bengal Assembly Erupts Over Post Poll Violence, Suvendu Adhikari Promises Return of ‘Displaced’ TMC Workers With Conditions

Spread the love

কলকাতা : বিজেপি সরকারের প্রথম বিধানসভা অধিবেশন। আর প্রথম দিনই সরব তৃণমূল কংগ্রেস। ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে বিধানসভায় আওয়াজ তুললেন বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তাঁর অভিযোগ, ভোট পরবর্তী হিংসার জেরে বহু তৃণমূল কর্মী ঘর-ছাড়া রয়েছেন। বিজেপি আসার পর ভরসা আউট হয়েছে। বরং ভয় বেড়েছে। যদিও শোভনদেবের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বরং ভোট পরবর্তী হিংসা নিয়ে শোভনদেবের তোলা সব অভিযোগের উত্তর দিলেন শুভেন্দু। তাঁর আশ্বাস, যদি সত্যি কেউ ঘরছাড়া থাকেন, তাহলে তাঁকে সসম্মানে বাড়ি ফেরাবে বিজেপি সরকার। কিন্তু, বেঁধে দিলেন শর্তও।

শোভনদেবের অভিযোগ

শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “নির্বাচনকে বলি গণতন্ত্রের উৎসব। কিন্তু, সেই গণতান্ত্রিক ব্যবস্থাই ভেঙে পড়ছে বারবার। বিজেপি বলেছিল, ভয় নয় ভরসা আসবে। কিন্তু, ভরসা নেই, বরং উল্টে ভয় চারগুণ বেড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব এমন ব্যবস্থা গ্রহণ করুন, যাতে মানুষ বাড়ি ফিরতে পারেন।” শোভনদেব চট্টোপাধ্যায় আরও বলেন, “তিনি যেন স্বৈরাচারী পদধ্বনি শুনতে পাচ্ছেন। আমি চাই না গণতন্ত্র ধ্বংস হবে। আর গণতন্ত্র যদি ধ্বংস হয়, আর স্বৈরাচারী প্রতিষ্ঠিত হয়, তাহলে মানুষ এর উত্তর দেবে।”

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উত্তর

শোভনদেবের অভিযোগ উড়িয়ে শুভেন্দু বলেন, “ঘর ছাড়া কেউ আছে বলে আমার জানা নেই। আপনি জানলে প্রশাসনকে জানাবেন। যদি কেউ ঘরছাড়া থাকে, আপনি মাননীয় ডিজিপির তালিকা দেবেন। শর্ত একটাই। ওই ব্যক্তির বিরুদ্ধে ২০২১ সালে নির্বাচন পরবর্তী সন্ত্রাসের কোনও অভিযোগ যেন না থাকে। আপনি তালিকা দেবেন, ওই তালিকায় যদি সম্মানীয় ব্যক্তিত্ব থাকেন, তাহলে তাঁকে সসম্মানে এলাকার বিজেপি বিধায়ক ও এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর অভিযোগে যদি নাম থাকে, তাহলে তাঁকে জেলে যেতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *