একহাতে বৌদির কাটা মুন্ডু, অন্যহাতে অস্ত্র! প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াল যুবক - 24 Ghanta Bangla News
Home

একহাতে বৌদির কাটা মুন্ডু, অন্যহাতে অস্ত্র! প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়াল যুবক

Spread the love

সাত সকালে ভয়ঙ্কর ঘটনা বৌদির মাথা কেটে খুন করল দেওর। আর খুন করার পর কাটা মুন্ডু হাতে নিয়ে প্রকাশ্যে রাস্তায় ঘুরে বেড়ালো ওই যুবক। শনিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ৬ নম্বর ভরতগড়ের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পাশাপাশি ভয়াবহ এই দৃশ্য দেখে আতঙ্ক ছড়ায় অনেকের মধ্যে। পরে ওই যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। ধৃতের নাম বিমল মণ্ডল। (আরও পড়ুন: চোখের তলায় কালশিটে, ওভাল অফিসে ইলন মাস্কের ‘অস্বাভাবিক ব্যবহার’ ঘিরে জল্পনা)

আরও পড়ুন: বাঙালি লিভ-ইন পার্টনারকে মাথা কেটে খুন, খালে দেহ! ৬ মাস পর গ্রেফতার প্রেমিক

জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা রাস্তা দিয়ে হাঁটতে দেখেন ওই যুবককে। তার বাঁ হাতে ছিল কাটা মুন্ডু এবং অন্য হাতে ছিল রক্তমাখা ধারালো অস্ত্র। গোটা শরীর এবং জামাকাপড়ে ছিল রক্তের দাগ। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে যুবকের ভিডিয়ো করেন অনেকে। আবার অনেকেই আতঙ্কে যুবকের যাওয়ার রাস্তা থেকে সরে যান। কেউ কেউ আবার ভয়ে পালিয়ে যান অথবা ঘরের দরজা বন্ধ করে দেন। যাওয়ার পথেই একটি মন্দির দেখে সেখানে থেমে যায় যুবক। এরপর মন্দিরে প্রমাণ করে আবার হাঁটতে থাকে। পরে স্থানীয়রা খবর দেন পুলিশে। খবর পেয়ে সেখানে পৌঁছয় বাসন্তী থানার পুলিশ। সেখান থেকে যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। কাটা মুন্ডুও উদ্ধার করে পুলিশ। (আরও পড়ুন: ‘১৯৪৭-এ এগিয়ে ছিল পাক’, অকপট CDS, এখন মাথাপিছু GDP-র নিরিখে কত এগিয়ে ভারত?)

আরও পড়ুন: মে মাসে ঝড় ২৩টি ডিফেন্স স্টকে, এক একটা শেয়ারের দাম বেড়েছে ৬১% পর্যন্ত

যদিও কী কারণে খুনের ঘটনা তা জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করে হচ্ছে পারিবারিক অশান্তির জেরেই এই খুনের ঘটনা হতে পারে। প্রথমে ধারালো অস্ত্র দিয়ে খুন করার পর মহিলার মুন্ডু ধর থেকে আলাদা করে দেওয়া হয়। পরে সেই মুন্ডু হাতে নিয়ে রাস্তায় ঘুরে বেড়ায় যুবক। মহিলার দেহ একটি জমিতে পড়ে থাকতে দেখা যায়। মহিলার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। শনিবার সকালের এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এই খুন খতিয়ে দেখছে পুলিশ। পারিবারিক অশান্তির জেরে খুন নাকি অন্য কারণ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রশ্ন উঠেছে যুবকের মানসিক অবস্থা নিয়েও। পুলিশ রক্তমাখা আগ্নেয়াস্ত্রটিও উদ্ধার করেছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে জানার চেষ্টা করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *