South Dinajpur: বালুরঘাটের মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল - Bengali News | South dinajpur Sukanta Majumdar's wife Koel gets engrossed in playing vermilion at Balurghat pavilion - 24 Ghanta Bangla News
Home

South Dinajpur: বালুরঘাটের মণ্ডপে সিঁদুর খেলায় মাতলেন সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল – Bengali News | South dinajpur Sukanta Majumdar’s wife Koel gets engrossed in playing vermilion at Balurghat pavilion

Spread the love

সিঁদুর খেলায় মাতলেন কোয়েল মজুমদারImage Credit: TV9 Bangla

বালুরঘাট: তিথি অনুযায়ী দশমী। দশমী মানেই সকলেরই মন খারাপের দিন। কারণ আজ দেবীকে বিদায় জানানোর পালা৷ আবার মায়ের জন্য একটা বছরের অপেক্ষা। দেবীকে সিঁদুর পড়িয়ে মাকে মিষ্টি মুখ করিয়ে বিদায় জানানো হচ্ছে বালুরঘাট শহরের বিভিন্ন পুজো মণ্ডপে। বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে চলছে সিঁদুর খেলা। সিঁদুর খেলার মধ্যে দিয়ে দেবীকে বিদায় জানানো হচ্ছে।

নিজ নিজ এলাকার মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। বালুরঘাটের বিভিন্ন পুজো মণ্ডপের পাশাপাশি দক্ষিণ খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দির ও বালুরঘাটের ঐতিহ্যবাহী পাল বাড়িতে দশমী পুজো শেষ হতেই সিঁদুর খেলায় মেতে ওঠে এলাকার মহিলারা। সকাল বেলা দশমীর পুজো শেষ হতেই এলাকার মহিলারা চলে আসেন দক্ষিণ খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দির ও গৌড়ী পাল বাড়িতে সিঁদুর খেলতে।

সিঁদুর খেলার জন্য শুধুমাত্র বালুরঘাট নয় বালুঘাটের বাইরে থেকেও মহিলারা আসেন বালুরঘাট এই দুই মন্দিরে। দক্ষিণ খাদিমপুর শঙ্কর স্মৃতি মন্দিরে এলাকার মহিলাদের সঙ্গে সিঁদুর খেলায় মেতে ওঠেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের স্ত্রী কোয়েল মজুমদার। এদিন দুই মেয়েকে নিয়ে মন্দিরে আসেন কোয়েল। এরপর দেবীকে মিষ্টিমুখ করিয়ে বিদায় জানান। সকলের মঙ্গল কামনা করেন। একই রকম ভাবে শুধু বালুরঘাট নয় জেলার বিভিন্ন প্রান্তেও সিঁদুর খেলার মধ্যে দিয়ে দেবীকে বিদায় জানাচ্ছেন মহিলারা।

সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবীকে যেমন বিদায় জানানো হচ্ছে ঠিক তেমনি আজ থেকেই মায়ের আসার অপেক্ষা করছেন আপামর বাঙালি। কোয়েল মজুমদার বলেন, “ওর তো কাজের ব্যস্ততা রয়েছে। তার মধ্যেও ওর সঙ্গে থেকেছি, একসঙ্গেই মজা করেছি। আজ মায়ের কাছে মেয়ের জন্য প্রার্থনা করলাম। আমার সিঁদুর যাতে অক্ষুণ্ণ থাকে, সেটাই মায়ের কাছে কামনা করলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *