Amit Shah: ভোটের বাদ্যি বাজিয়ে গিয়েছেন মোদী, রাত পোহালেই বাংলায় এবার অমিত শাহ, কোথায় কোথায় সভা? - Bengali News | Home Minister Amit Shah is coming to Bengal within 2 days of Modi leaving West Bengal, Find out where he will hold meetings - 24 Ghanta Bangla News
Home

Amit Shah: ভোটের বাদ্যি বাজিয়ে গিয়েছেন মোদী, রাত পোহালেই বাংলায় এবার অমিত শাহ, কোথায় কোথায় সভা? – Bengali News | Home Minister Amit Shah is coming to Bengal within 2 days of Modi leaving West Bengal, Find out where he will hold meetings

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।Image Credit source: PTI

কলকাতা: ইতিমধ্যেই বাংলায় এসে ছাব্বিশের ভোটের বাদ্যি বাজিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার মোদী বাংলা ছাড়ার ২ দিনের মধ্য়েই বাংলায় আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। ৩১ তারিখ কলকাতায় পা রাখার কথা রয়েছে তাঁর। থাকবেন বাইপাসের ধারের একটি হোটেলে। পরবর্তীতে ১ জুন অর্থাৎ রবিবার তাঁর তিন তিনটি কর্মসূচি রয়েছে বলে জানা যাচ্ছে। যার মধ্যে একটি সরকারি কর্মসূচি রয়েছে। রাজারহাট-নিউটাউনে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবেরেটরির একটি নতুন ভবনের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। তবে রাজনৈতিক কর্মসূচিও রয়েছে। 

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেই রয়েছে তাঁর রাজনৈতিক কর্মসূচি। সেখানে দলের নেতা-কর্মীদের সঙ্গে সভা করার কথা রয়েছে তাঁর। বিকালে সিমলা স্ট্রিটে যাবেন বিবেকানন্দের বাড়িতে। স্বামীজির বাড়িতেই সাধু-সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে মিলিত হওয়ার কথা শাহের। ওই দিনেই দিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর।  

দলের সর্বভারতীয় সভাপতি থাকাকালীনই এ রাজ্যের বিজেপির সংগঠনের হালহকিকত দেখতেন শাহ। সভাপতি না থাকলেও এখনও বঙ্গ সংগঠন নিয়ে কড়া দৃষ্টি যে তাঁর রয়েছে তা বলাই বাহুল্য। এখন দেখার একের পর এক কর্মসূচি থেকে কী বার্তা দেন শাহ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *