আরিয়ানকে ‘প্লেবয়’ করার ইচ্ছে? ‘বেফাঁস’ মন্তব্য করে চরম ট্রোল্ড শাহরুখ – Bengali News | Shah rukh khan statement on aryan khan goes viral for this reason
শাহরুখ খান। বলিউডের সুপারস্টার। তিন সন্তানের বাবা। পরিবার ও কেরিয়ার দুই সমানতালে সামলে তিনি এখন আর পাঁচজনের কাছে অনুপ্রেরণা। সর্বদাই তিনি ইন্ডাস্ট্রিতে সকলকে সম্মান দেওয়ার কথাই বলে এসেছেন। সেই শাহরুখ ছেলেকে এ কেমন শিক্ষাদেওয়ার কথা বলেছিলেন? ভাইরাল শাহরুখের সেই সাক্ষাৎকার। ছেলেকে এভাবে নষ্ট করার পরিকল্পনা! প্রাথমিকভাবে তাঁর মন্তব্য শুনলে এমনটাই মনে হতে পারে। তাঁ ও গৌরী খানের প্রথ সন্তান আরিয়ান খান। ছেলে হওয়ার আনন্দ ভাগ করে নিতে গিয়ে কিং খান যা বলেছিলেন, তা নিয়ে আজও মাঝে মধ্যেই চর্চা ওঠে তুঙ্গে।
আরিয়ান প্রসঙ্গে কী বলেছিলেন কিং খান?
‘আমি আমার প্রতিটা অভিনেত্রীদের বলব, তোমাদের মেয়ে হবে। আমার ছেলে তাঁদের পিছনে দৌরবে। প্রতিদিন আমি তাঁদের থেকে অভিযোগ চাই, যে তোমার ছেলেছে আমাদের বাড়ি থেকে দরে রাখ, আমাদের মেয়ের জীবন থেকে দূরে রাখ। আমি চাই ও গোটা শহরকে spoil (খারাপ) করুক। প্রতিটা মেয়েকে spoil করুক। আমি চাই ও প্লেবয় হোক।’
এরপরই পুরোনো এই সাক্ষাৎকার নিয়ে চরম ট্রোল্ড হতে হয় কিং খানকে। যদিও এই সাক্ষাৎকার তিনি দিয়েছিলেন ১৯৯৭ সালে। পরবর্তীতে যা স্পষ্ট করে দেন শাহরুখ। জানিয়েছিলেন, দুবার গৌরী খানের গর্ভপাতের পর আরিয়ান যখন তাঁদের কোলে আসে, তিনি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন। ছেলেকে পৃথিবীর সব সুখ দেওয়ার কথা বলতে চেয়েছিলেন, বলতে চেয়েছিলেন ছেলেকে কোনও শাসনই করবেন না। যদিও বাস্তব ছবিটা তা নয়। তিনি নিজেই পরবর্তীতে বলেছিলেন, মহিলাদের সম্মান করতে হয় কী করে সেই শিক্ষা তিনি তাঁর সন্তানকে দিয়েছেন। তিনি নিজেও এই শর্ত মেনেই চলেন। মহিলাদের কোনও মতেই অসম্মান করা যাবে না। তিনি এই মর্মেই মহিলাদের মনে রাজত্ব করছেন বলেই দাবি করেন।