শিয়ালদা স্টেশন থেকে বের হতেই জমায়েতের আগে আটক চাকরিহাদের, অতিসক্রিয় পুলিশ! - 24 Ghanta Bangla News
Home

শিয়ালদা স্টেশন থেকে বের হতেই জমায়েতের আগে আটক চাকরিহাদের, অতিসক্রিয় পুলিশ!

যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের অধিকার মঞ্চে’র চাকরিহারা শিক্ষকরা আজ শুক্রবার আন্দোলনের ডাক দিয়েছিলেন। শিয়ালদা থেকে ধর্মতলা এবং পরে সেখান থেকে নবান্নে একটি প্রতিনিধি দল গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছিলেন। তবে জমায়েতের আগেই শিক্ষকদের আটক করল পুলিশ। এদিন শিয়ালদা রেল স্টেশন এবং মেট্রো স্টেশন থেকে বের হতেই একে একে শিক্ষক শিক্ষিকাদের প্রিজন ভ্যানে তুলতে থাকে পুলিশ। চাকরিহারাদের কর্মসূতি ঠেকাতে শিয়ালদা চত্বরে কলকাতা পুলিশের তরফে ৪ জন ডেপুটি কমিশনারকে মোতায়েন করা হয়। (আরও পড়ুন: নিয়োগ বিজ্ঞপ্তি জারি SSC-র, কবে থেকে করা যাবে আবেদন? পরীক্ষা কবে নাগাদ?)

আরও পড়ুন: ‘পরীক্ষা দেব না’, শুক্রে অর্ধনগ্ন মিছিল চাকরিহারা শিক্ষকদের, ‘কোন রাজ্যে থাকি’

সুপ্রিম কোর্ট ২০১৬ সালের প্যানেল বাতিল করার ফলে চাকরি গিয়েছে প্রায় ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষা কর্মীর। তারপর থেকেই তাঁদের আন্দোলন অব্যাহত রয়েছে। তবে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হতেই আন্দোলন তীব্রতর হয়। চাকরিহারা শিক্ষকরা জানিয়ে দেন, তাঁরা পরীক্ষায় বসতে চান না। তাঁরা চাকরি ফিরে পাওয়ার দাবি জানান। সেই দাবিতেই এদিন শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। কিন্তু, জমায়েতের আগেই শিয়ালদা স্টেশন চত্বর থেকেই তাঁদের একে একে আটক করে প্রিজন ভ্যানে তুলতে থাকে পুলিশ।

এদিন সকাল থেকেই পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয় শিয়ালদা চত্বর। পুলিশের বক্তব্য, অনুমতি না নিয়ে জমায়েত করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগ উঠেছে, অনেক ক্ষেত্রেই সাধারণ মানুষকেও প্রিজন ভ্যানে তোলা হয়েছে। দেখায় হননি তাঁরা চাকরিহারা শিক্ষক কিনা। ফলে এদিন পুলিশের সঙ্গে বসচায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীদের পাশাপাশি সাধারণ মানুষ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়।

জানা যাচ্ছে, এদিন সকাল থেকেই শিয়ালদা স্টেশন চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন ছিল। তাদের নেতৃত্বে ছিলেন ৪ জন ডিসি। শিয়ালদা স্টেশন থেকে বের হতেই নজিরবিহীনভাবে শিক্ষকদের আটক করা হয়। অভিযোগ, শিয়ালদা স্টেশন থেকে বের হতেই যাত্রীদের জিজ্ঞাসা করা হচ্ছে যে তিনি ২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন কি না। উত্তর হ্যাঁ হলেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আবার অনেক ক্ষেত্রে সন্দেহের বশে তুলে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে পুলিশ।একজন অভিযোগ করেন, তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত নন। কিছু কাজে বিকাশ ভবনে যাচ্ছিলেন। অথচ পুলিশ তাঁকে তুলে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *