অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গ করে TMC সরকারকে বঙ্গোপসাগরে ফেলব: সুকান্ত, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গ করে TMC সরকারকে বঙ্গোপসাগরে ফেলব: সুকান্ত, বাংলার মুখ

Spread the love

আলিপুরদুয়ারে বিজেপির বিজয় সংকল্প সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলার ডাক দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। বৃহস্পতিবারের সভায় সংক্ষিপ্ত বক্তব্যকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করেন তিনি। এর পরই অপারেশন পশ্চিমবঙ্গ করে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দেন সুকান্তবাবু।

এদিন সুকান্তবাবু বলেন, ‘হাজার হাজার বিজেপি কার্যকর্তা আগামী দিনে অপারেশন সিঁদুরের মতো অপারেশন পশ্চিমবঙ্গে মোদীজির সৈনিক হয়ে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে বঙ্গোপসাগরের জলে ফেলবে। মাননীয় প্রধানমন্ত্রী বিজয় সংকল্প সভার মধ্য দিয়ে আজকে আলিপুরদুয়ারের মাটি থেকে বিজেপির বিজয়রথ শুরু হল। নরেন্দ্র মোদী সরকার আসার পর প্রথম কেউ উত্তরবঙ্গের মানুষকে মানুষ মনে করেছে। তার আগে আমরা কলকাতায় শুনতাম ‘নর্থ বেঙ্গল মানে নট বেঙ্গল’।’

এর পরই রাজ্যে সাম্প্রতিক সাম্প্রদায়িক দাঙ্গার প্রসঙ্গ তুলে সুকান্তবাবু বলেন, ‘মুর্শিদাবাদে একটার পর এক বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে। দোষ কী ছিল? যারা পহেলগাঁওতে মারা গিয়েছিল তাদের আর মুর্শিদাবাদের আক্রান্ত মানুষের একই দোষ, তারা মাথায় সিঁদুর পরেন, গলায় কাঠের মালা রাখেন। গলায় মঙ্গলসূত্র রাখেন। তাই কাশ্মীর আর মুর্শিদাবাদ এক হয়ে গেছে। এই শক্তির বিরুদ্ধে আমাদের সবাইকে গর্জে উঠতে হবে। লড়াই করতে হবে। আর সেই লড়াই নরেন্দ্র মোদীর নেতৃত্বে হবে। ২৬এ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জেহাদি সরকারকে উৎখাত করে বঙ্গোপসাগরে ফেলব। সেজন্য সবাই তৈরি হন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *