CM Mamata Banerjee on teachers: সুপ্রিম কোর্টের নির্দেশে বিজ্ঞপ্তি জারি করতেই হবে, কিন্তু পথ খোলা রেখেছি: মমতা – Bengali News | CM Mamata Banerjee started a meeting in Nabanna on teachers those who lost their job supreme court verdict
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit source: Facebook
কলকাতা: সোমবার শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করেছিলেন চাকরিহারারা। ছ’জন প্রতিনিধি সেই সময় পরিষ্কার শিক্ষা সচিবকে স্পষ্ট করেন নিজেদের দাবি দাওয়ার বিষয়ে। পরীক্ষা ছাড়াই যোগ্য শিক্ষকদের তাঁদের চাকরিতে পুনর্বহাল রাখা যায়, সেই ব্যাপারে দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকে। এমনই প্রস্তাব দিয়েছিলেন তাঁরা। তাহলে কি চাকরিহারাদের পুনরায় বসতে হবে বৈঠকে? কী ভাবছে রাজ্য সরকার? এরই মধ্যে মঙ্গলবার বিকেল পাঁচটায় বিশেষ সাংবাদিক বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মুখ্যমন্ত্রী ছাড়াও নবান্নে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বস্তুত, দেশের সর্বোচ্চ আদালত ইতিমধ্যেই পুরো প্যানেল বাতিল করে দিয়েছিল। নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয় কোর্ট। তবে ফের পরীক্ষায় বসতে নারাজ চাকরিহারারা। এবার মমতা বন্দ্যোপাধ্যায় কী নির্দেশ দেন সেই দিকেই থাকছে নজর। এক নজরে সকল আপডেট….
- মমতা বন্দ্যোপাধ্যায়: সুপ্রিম অর্ডার অনুযায়ী, ৩১শে মে-র মধ্যে নোটিফিকেশন বের করব। আর রিভিউ পিটিশনে যদি ভাল অর্ডার পাই, তাহলে সেই অনুযায়ী যাব।
- মমতা বন্দ্যোপাধ্যায়: আমরা চাই চাকরিহারারা চাকরি ফিরে পাক। রাজ্য সরকারকে সকলের স্বার্থ দেখতে হয়।
- মমতা বন্দ্যোপাধ্যায়: আমরা হাতে টাইম নিয়ে করেছি। নতুন পরীক্ষার জন্য ৩১ মে-র মধ্যে নোটিফিকেশন বের করতে বলা হয়েছে। তবে আমরা অপেক্ষা করছিলাম রিভিউ পিটিশনের শুনানির। যেহেতু রিভিউ হয়নি। রিভিউ পিটিশনের শুনানি হলে সেই অনুযায়ী যাব।
- মমতা বন্দ্যোপাধ্যায়: আমরা যারাই সরকার চালাই, আমাদের প্রত্যেককে আইন মেনে চলতে হয়। সংবিধান মেনে চলতে হয়। আইনের বাইরে গিয়ে আমরা যদি নিজেদের মতো করি, সেটা অন্যভাবে কোর্ট নিতে পারে। আমরা ইতিমধ্যে রিভিউ পিটিশন করেছি। সুপ্রিম কোর্টে গরমের ছুটি চলছে। আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন করেছি। আগের অর্ডার যদি আমরা বহন না করি তাহলে যদি ওরা বলে তোমরা অর্ডার মানোনি, সব বাতিল। এটা আমরা চাই না। আমরা সুপ্রিম নির্দেশ অনুযায়ী চলব।