Bankura: সংগঠনের হয়ে চালাচ্ছিল প্রচার, বাংলাতেই নাকি বসে প্রচারক! ভারত পাক অস্থির পরিস্থিতিতে বাঁকুড়া প্রত্যন্ত গ্রামেই খোঁজ মিলল তার - Bengali News | Bankura Youth arrested from Bankura for posting hateful posts - 24 Ghanta Bangla News
Home

Bankura: সংগঠনের হয়ে চালাচ্ছিল প্রচার, বাংলাতেই নাকি বসে প্রচারক! ভারত পাক অস্থির পরিস্থিতিতে বাঁকুড়া প্রত্যন্ত গ্রামেই খোঁজ মিলল তার – Bengali News | Bankura Youth arrested from Bankura for posting hateful posts

Spread the love

বাঁকুড়া:  ভারত পাক অস্থির পরিস্থিতির মাঝেই ফেসবুকে ‘গাজওয়াতুল হিন্দ’-এর কথা বলে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট। গ্রেফতার করা হল এক যুবককে। সোমবার রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার বগডহরা গ্রামের অভিযুক্ত যুবক মোস্তাক মন্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ধৃতকে বিষ্ণুপুর মহকুমা আদালতে পেশ করা হচ্ছে।

ভারত পাক যুদ্ধ পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে দেশ বিরোধী এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা হতে পারে এই আশঙ্কায় নজরদারি জোরদার করেছে বাঁকুড়া জেলা পুলিশ। বিষ্ণুপুর থানার পুলিশের নজরে আসে বিষ্ণুপুর থানার বগডোহরা গ্রামের মোস্তাক মন্ডল নামের এক যুবক ‘গাজওয়াতুল হিন্দ’-এর নাম করে সামাজিক মাধ্যমে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট করে বিদ্বেষ ছড়ানোর চেষ্টা চালাচ্ছে ।

এরপরই পুলিশ ওই যুবকের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করে। গ্রেফতার করা হয় মোস্তাক মন্ডলকে। তদন্তে পুলিশ জানতে পেরেছে কেউ বা কারা এই বিদ্বেষমূলক পোস্ট তৈরি করে বিভিন্ন সামাজিক মাধ্যমের গ্রুপে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে । তেমনই একটি গ্রুপ থেকে ওই বিদ্বেষমূলক পোস্ট সংগ্রহ করে মোস্তাক মন্ডল তাঁর সামাজিক মাধ্যমে পোস্ট করেন।

পুলিশ জানিয়েছে ইতিমধ্যেই সামাজিক মাধ্যম থেকে ওই বিতর্কিত পোস্ট মুছে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি কে বা কারা এই পোস্ট দেওয়ার মাথায় রয়েছে, তাদের খোঁজও শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *