Woman Death: ঘরের বাইরে পড়ে মদের বোতল, লিভ-ইন পার্টনারের ফ্ল্যাটে উদ্ধার তরুণীর দেহ – Bengali News | Body of woman found at garfa flat, she was with live in partner
এই ফ্ল্যাটেই উদ্ধার হয় দেহImage Credit source: TV9 Bangla
কলকাতা: শহরে রহস্যমৃত্যু তরুণীর। লিভ ইন পার্টনারের ফ্ল্যাট থেকে উদ্ধার হল তরুণীর দেহ। কালীপুজোর পরের দিন কলকাতার গড়ফার একটি ফ্ল্যাটে উদ্ধার হয় মধুরিমা নামে ওই তরুণীর দেহ। তাঁর সঙ্গীর নাম বিকাশ দত্ত। কালীপুজোর রাতে তাঁরা বিকাশের ফ্ল্যাটে পার্টি করছিলেন বলে জানা গিয়েছে।পরের দিন সকাল থেকেই তরুণীর অসুস্থতা বাড়ে। এরপর ফ্ল্যাটেই তাঁর মৃত্যু হয়। কী কারণে মৃত্যু হল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
বিকাশের দাবি, তিনি তাঁর ক্যান্সার আক্রান্ত মাকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন বেসামাল অবস্থায় পড়ে রয়েছেন মধুরিমা। বিকাশ দত্তর মা থাকেন ওই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেই। তিনি জানিয়েছেন, ফিরে এসে মধুরিমাকে ওই অবস্থায় দেখে তাঁর ছেলে ভালভালে শুইয়ে দেন। গায়ে চাদরও টেনে দেন। তাঁরা ভেবেছিলেন মধুরিমা ঘুমোচ্ছেন। পরে তাঁকে ডাকতে গিয়ে দেখা যায় কোনও সাড়া নেই। সেই সময় প্রতিবেশীরা কেউ সাহায্যের জন্য এগিয়ে যাননি বলেও অভিযোগ।
পুলিশ তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। সেই রিপোর্ট এলে তবেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। অভিযোগ, পাড়ার অ্যাম্বুল্যান্স চালকও তরুণীকে নিয়ে যেতে চাননি তিনি।
জানা গিয়েেছে, কালীপুজোর রাতে বিকাশ ও মধুরিমার সঙ্গে ছিলেন আরও কয়েকজন। রাতে তাঁরা প্রচুর মদ্যপান করেন বলে দাবি প্রতিবেশীদের। এখনও ওই ঘরের বাইরে পড়ে রয়েছে একগুচ্ছ মদের বোতল ও সিগারেটের প্যাকেট। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। প্রায় বছর দুয়েক ধরে বিকাশের সঙ্গে সম্পর্ক ছিল মধুরিমার।