সুপ্রিম কোর্টে ডিএ মামলা নিয়ে এল নয়া আপডেট! কী জানা গেল?
আরও একবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্যসরকারি কর্মীদের ডিএ মামলা। এই মামলার শুনানি বুধবারই হওয়ার কথা ছিল। সুপ্রিম কোর্টের ৫ নম্বর বেঞ্চে এই মামলা হওয়ার কথা ছিল। তবে তা পিছিয়ে গেল।
আদালতের তরফে জানানো হয়েছে ডিএ মামলার পরবর্তী শুনানি ১৪ মে। জানা যাচ্ছে, একটি অন্য মামলায় ব্যস্ত থাকার কারণে গ্রীষ্মাবকাশের পর অর্থাৎ জুলাই মাসে যাতে এই মামলার দিন ধার্য করা হয়, তার জন্য আবেদন জানান রাজ্য সরকারের তরফের আইনজীবী। সরকারি সংগঠনের তরফে তার বিরোধিতা করা হয় বলে খবর। এরপরই শীর্ষ আদালত জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানির তারিখ ১৪ মে।
(বিস্তারিত আসছে)