Loksabha Election Result 2024: ওড়িশায় নাকানি চোবানি নবীন পট্টনায়েকদের! একাই মাঠ কাঁপাচ্ছে বিজেপি - Bengali News | Loksabha Election Result 2024 BJP is leading in 18 seats in Odisha, while BJD is leading in 2 seats - 24 Ghanta Bangla News
Home

Loksabha Election Result 2024: ওড়িশায় নাকানি চোবানি নবীন পট্টনায়েকদের! একাই মাঠ কাঁপাচ্ছে বিজেপি – Bengali News | Loksabha Election Result 2024 BJP is leading in 18 seats in Odisha, while BJD is leading in 2 seats

Spread the love

নবীন পট্টনায়েক ও নরেন্দ্র মোদীImage Credit source: Twitter

ভুবনেশ্বর: লোকসভা ভোটে ওড়িশা থেকে বড় সাফল্যের দিকে এগোচ্ছে বিজেপি শিবির। এখনও পর্যন্ত ভোটগণনার যা ট্রেন্ড, তাতে নিজেদের গড়েই কার্যত নাকানি চোবানি খাচ্ছে নবীন পট্টনায়েকের দল। ওড়িশায় মোট ২১টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত হিসেব, ১৮টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি শিবির। আর নবীন পট্টনায়েকের দল মাত্র ২টি আসনে লিডে রয়েছে। বাকি একটি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস।

গত পাঁচ বছরে ওড়িশায় নিজেদের শক্তি অনেকটা বাড়িয়েছে বিজেপি শিবির। উনিশের লোকসভা ভোটে নবীন পট্টনায়েকের বিজেডি পেয়েছিল ১২টি আসন। পদ্মের ঝুলিতে গিয়েছিল আটটি আসন। কংগ্রেস গতবারেও জিতেছিল একটি আসন। সেই জায়গা থেকে এখনও পর্যন্ত যা হিসেব, তাতে লোকসভায় ওড়িশা থেকে ব্যাপক জনমত পাওয়ার দিকে এগোচ্ছে পদ্ম শিবির। যদিও ভোটগণনা পর্ব এখনও চলছে এবং যে কোনও সময়ে খেলা ঘোরার সম্ভাবনাও রয়েছে।

তবে এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে উচ্ছ্বসিত ওড়িশার বিজেপি শিবির। এবারের লোকসভা ভোটের প্রচার পর্বে ওড়িশার দিকে বাড়তি গুরুত্ব দিয়েছিল বিজেপি। বিজু জনতা দলকে কোনঠাসা করতে কোনও খামতি রাখেননি পদ্ম নেতারা। এমনকী ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের শারীরিক অসুস্থতার কারণ নিয়েও মন্তব্য করতে দেখা গিয়েছিল পদ্ম নেতাদের। ভোটের প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বলেছিলেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে তারা সেটি খতিয়ে দেখবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *