রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকেআলোচনা হল কী নিয়ে? - 24 Ghanta Bangla News
Home

রাজ্য বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠকেআলোচনা হল কী নিয়ে?

Spread the love

কলকাতায় রাজ্য বিজেপির বৈঠকে বিধানসভা ভোটকে লক্ষ্য করেছে বুথে সংগঠন শক্তিশালী করতে একগুচ্ছ নির্দেশ দেওয়া হল। এদিন কলকাতার এক হোটেলে এই বৈঠকে বিজেপির রাজ্য নেতারা ছাড়াও হাজির ছিলেন দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। বৈঠকে বুথে বিজেপির সংগঠন জোরদার করতে একগুচ্ছ কর্মসূচি দেওয়া হয়েছে। আশঙ্কা সত্যি করে এদিনের বৈঠকে হাজির ছিলেন না দিলীপ ঘোষ।

বুধবারের বৈঠকে মঞ্চের মাঝখানে পাশাপাশি বসেছিলেন সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারী। মঞ্চে ছিলেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য, মঙ্গল পাণ্ডেরাও। এছাড়া রাজ্য নেতাদের মধ্যে মঞ্চে ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, অগ্মিমিত্রা পালরা। বৈঠকে হাজির ছিলেন দলের সাংসদ, বিধায়ক, দলের বিভিন্ন শাখা সংগঠনের প্রধানরা।

বৈঠকে বিধানসভা ভোটকে লক্ষ্য রেখে দলের সংগঠন মজবুত করার ওপর জোর দেওয়া হয়েছে বলে বিজেপি সূত্রের খবর। আগামী কয়েক মাসের জন্য বেশ কয়েকটি কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তবে আশঙ্কা সত্যি করে এদিনের বৈঠকে হাজির ছিলেন না দিলীপ ঘোষ। রাজ্যের এই গুরুত্বপূর্ণ বৈঠকে তাঁকে এদিন দেখা যায়নি। যদিও দিলীপ ঘোষের অনুগামীদের দাবি, তিনি এখন দলের কোনও পদে নেই। ফলে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এটাই স্বাভাবিক।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *