'পথ-দুর্ঘটনা মেয়ে আর নেই', খবর পেতেই শোকে পাথর কাজলের মা - Bengali News | When tanuja got shocked after knowing her daughter no more - 24 Ghanta Bangla News
Home

‘পথ-দুর্ঘটনা মেয়ে আর নেই’, খবর পেতেই শোকে পাথর কাজলের মা – Bengali News | When tanuja got shocked after knowing her daughter no more

Spread the love

অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়, বলিউড থেকে শুরু করে টলিউড, একের পর এক ভাল কাজ করে সকলের নজর কেড়েছেন তিনি। মেয়ে কাজলও বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী। এখনও দাপটের সঙ্গে বলিউডে কাজ করে চলেছেন তিনি। তবে তাঁর বোন তানিশাও বলিউডে পা রাখার চেষ্টা করেছিলেন। বেশ কয়েকটি ছবিও করেছিলেন তিনি। ঝলক দিখলা যা রিয়্যালিটি শোয়ে দেখা গেল তাঁকে। সেখানেই সকলের নজড় কাড়লেন অভিনেত্রী। কথা প্রসঙ্গে শেয়ার করলেন তাঁর সঙ্গে ঠিক কী ঘটেছিল, যার জন্য প্রথম ছবির শুটই আটকে গিয়েছিলেন দীর্ঘ ১ বছরের জন্য? তাঁর প্রথম ছবি SSSHHHH। এই ছবির শুটের জন্য তিনি পাড়ি দিয়েছিলেন মানালিতে। সেখানে সঙ্গে ছিলেন তাঁর গোটা টিম। হঠাৎই এক দুর্ঘটনার মুখোমুখি হয় তাঁদের গাড়ি।

যেখানে সকলেই কম বেশি আহত হয়েছিলেন। আঘাত পেয়েছিলেন তানিশও। তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে গিয়েছিলেন। যার ফলে তিনি কোমাতে চলে গিয়েছিলেন। তাঁর মা অর্থাৎ তনুজা মুখোপাধ্যায়ের কাছে খবর পৌঁছায় তিনি মারা গিয়েছেন। পরিবারে মুহুর্তে শোকের ছাড়া নেমে আসে। কেঁদে ওঠেন তনুজা। তবে নাহ, তেমনটা ঘটেনি। বেঁচে ছিলেন তানিশা। তবে ডাক্তার জানিয়েছিলেন তিনি আর ছবি করতে পারবেন না। ঠিক হতে তানিশার লেগে গিয়েছিলেন টানা এক বছর। তবে আশ্চর্যের বিষয় হল, তিনি ছবির কাজ শেষ করেছিলেন। কেরিয়ারের শুরুতেই বড় ধাক্কার মুখে পড়তে হয় কাজলের বোনকে। সেই সময় খবরে খবরে ভাইরাল হয়ে গিয়েছিল এই দুর্ঘটনা। সকলের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল তানিশার স্বাস্থ্যের খবর। সেই কঠিন লড়াই কাটিয়ে আবারও ফিরেছেন তিনি। পরিবারের সকলকে ধন্যবাদও জানান অভিনেত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *