Exit Poll 2024: পার্থ নাকি অর্জুন- ব্যারাকপুরের সারথি হচ্ছেন কে? – Bengali News | Lok sabha election exit poll 2024 bjp candidate arjun singh win or not in barrackpore
অর্জুন সিং। ফাইল ছবি।Image Credit source: Facebook
কলকাতা: দল বদল করেও জয় অধরা! বিজেপি ছেড়ে তৃণমূলে গেলেও লোকসভা ভোটের টিকিট মেলেনি। পেয়ে তৃণমূল ছেড়ে ফের বিজেপিতে যোগ দিয়েছিলেন ব্যারাকপুরের অর্জুন চক্রবর্তী। ব্যারাকপুর কেন্দ্রেই অর্জুন চক্রবর্তীকে প্রার্থী করে বিজেপি। বিরোধীরা তাঁকে ‘দলবদলু’ তকমা দিলেও মহাভারতের অর্জুনের মাছের চোখের মতোই অর্জুন চক্রবর্তীর লক্ষ্য জয়। আর সেই লক্ষ্য সফল হতে চলেছে। টিভি৯ নেটওয়ার্কের বুথ ফেরত সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে।
এবারে ব্যারাকপুর কেন্দ্রে অর্জুন সিংয়ের বিপরীতে তৃণমূলের প্রার্থী ছিলেন পার্থ ভৌমিক। গত ২০ মে এই কেন্দ্রে ভোট হয় এবং ভোটের দিন সকাল থেকেই বিজেপি-তৃণমূল উত্তাপে সরগরম ছিল এই কেন্দ্র। এখানে শেষ হাসি কে হাসবে, তা নিয়ে প্রথম থেকেই কৌতূহল ছিল সকলের মনে। বিরোধীরা অর্জুন সিংকে ‘দলবদলু’ তকমা দিয়ে জোরকদমে প্রচার করেছে। কিন্তু, শেষ পর্যন্ত টিভি৯ নেটওয়ার্কের বুথ ফেরত সমীক্ষার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এল।
অর্জুন সিং অবশ্য প্রথম থেকেই জয়ের ব্যাপারে আশাবাদী। তাঁর দাবি, ব্যারাকপুর তাঁর হাতেই রয়েছে। ব্যারাকপুর কেন্দ্রের মানুষ তাঁর সঙ্গেই রয়েছেন। শেষ পর্যন্ত তাঁর এই কথা সত্যি হয় কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৪ জুন পর্যন্ত।