Exit Poll 2024-CPIM: সুজন-সৃজনের হাত ধরে কি উড়বে লাল আবীর? নাকি এবার শূন্যেই থেকে যাবে সিপিএম? – Bengali News | TV9 Exit poll loksabha election 2024: will srijan bhattacharya and Sujan Chakraborty win from CPIM
সুজন-সৃজন-দীপ্সিতাImage Credit source: GFX- TV9 Bangla
কলকাতা: ২১-এর বিধানসভায় সিপিএমের খাতা ছিল শূন্য। পশ্চিমবঙ্গে ৩৪ বছর ধরে শাসন করা দলের হারানো গৌরব কি আর ফেরানো সম্ভব? এই প্রশ্নও উঠেছে বিভিন্ন মহলে। এই নিয়ে চর্চাও হয়েছে অনেক। ২০২৪-এর লোকসভা ভোটের ময়দানে নামানো হয়েছে বামেদের তরুণ ব্রিগেডকে। সৃজন ভট্টাচার্য, দীপ্সিতা ধর, প্রতীক উর রহমানের মতো নেতারা দাপিয়ে প্রচার করেছেন। কিন্তু ভোট বাক্সে কি পড়বে প্রভাব? TV9, ‘পোলস্ট্যাট’ ও ‘পিপলস ইনসাইটে’র সমীক্ষায় উঠে এল সেই রিপোর্ট।
**বুথ ফেরত সমীক্ষার ফল, আসল ফলাফলের আভাস মাত্র। সমীক্ষা সংস্থাগুলি ভোটারদের সঙ্গে কথা বলে ফলের একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেন। এই আভাসের সঙ্গে আসল ফলফল মিলতেও পারে, নাও পারে।
এবার মুর্শিদাবাদ থেকে ভোটে লড়েছেন খোদ সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, দমদমে প্রার্থী হয়েছেন আর এক বর্ষীয়ান বাম নেতা সুজন চক্রবর্তী। এছাড়াও শুরু থেকেই প্রচারের আলোয় ছিলেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য, শ্রীরামপুরের প্রার্থী দীপ্সিতা ধর।
লোকসভা ভোটের ফল প্রকাশ হবে আগামী ৪ জুন। তবে তার আগে বুথ ফেরত সমীক্ষার যে রিপোর্ট সামনে আসছে, তাতে দেখা যাচ্ছে, সিপিএমের খাতা শূন্যই থাকছে। তরুণ ব্রিগেডের হাত ধরেও লাল আবীর উড়বে না, এমনই সম্ভাবনার কথা উঠে আসছে রিপোর্টে। সমীক্ষার রিপোর্টে বলা হয়েছে, বাংলার ৪২টি আসনের মধ্যে ১৭টি পেতে পারে বিজেপি, তৃণমূল ২৪টি ও কংগ্রেস ১টি। অর্থাৎ সিপিএম কোনও আসনই পাচ্ছে না বলে উঠে আসছে বুথ ফেরত সমীক্ষায়।