KKR vs CSK Live Score, IPL 2025: ইডেনে মাহির শেষ ম্যাচ! কেকেআরের প্লে-অফ দৌড়; লাইভ আপডেট এই লিঙ্কে

আরও একটা নতুন দিন, লক্ষ্য সেই এক। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ ইডেন গার্ডেন্সে আরও একটা নকআউটে নামছে কলকাতা নাইট রাইডার্স। এখনও প্লে-অফে একশো শতাংশ নিশ্চিত নয় কোনও দলেরই। ১৬ পয়েন্টও ম্যাজিক ফিগার হবে কি না, তার জন্যও অপেক্ষা। চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের পর প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে সানরাইজার্স হায়দরাবাদও। আজ চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ঘরের মাঠে নামছে কেকেআর। প্রথম লেগে চেন্নাইকে দুরমুশ করেছিল কেকেআর। তবে ধোনির নেতৃত্বে সিএসকের তরুণ ব্রিগেড ভালো খেলছে। তাদের হারানোরও কিছু নেই। সম্ভবত ইডেন গার্ডেন্সে শেষ বার খেলোয়াড় হিসেবে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। প্লে-অফের দৌড়ে থাকতে কেকেআরের পয়েন্ট চাই। একটা হার মানেই খাদের কিনারায়। আইপিএলে (IPL) আজ কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) ম্যাচের যাবতীয় তথ্যের জন্য নজর রাখুন TV9 Bangla-র এই লাইভব্লগে।