পাকিস্তানের ওপর আরও বড় হামলা চাই, বলছেন পহলগাঁও হামলায় নিহত সমীর গুহর স্ত্রী - 24 Ghanta Bangla News
Home

পাকিস্তানের ওপর আরও বড় হামলা চাই, বলছেন পহলগাঁও হামলায় নিহত সমীর গুহর স্ত্রী

Spread the love

‘অপারেশ সিঁদুর’এর জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানালেন পহলগাম জঙ্গি হামলায় নিহত কলকাতার ৩ বাসিন্দার পরিজনরা। এদিন সাংবাদমাধ্যমের সামনে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারকে আরও কঠোর পদক্ষেপ করার দাবি জানিয়েছেন তাঁরা।

নিহত প্রযুক্তিবিদ বিতান অধিকারীর স্ত্রী সোহিনী অধিকারী বলেন, ‘আমি সরকারকে হাত জোড় করে ধন্যবাদ জানাচ্ছি। সরকারের কাছে সুবিচার চেয়েছিলাম। সরকার পদক্ষেপ করেছে। কিন্তু একটাই প্রার্থনা। ভবিষ্যতে যেন কারও সিঁদুর না যায়। জঙ্গি ও সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যাতে কঠোর পদক্ষেপ করা হয়। কারও এরকম মর্মান্তিক মৃত্যু যেন কারও স্ত্রী, সন্তানকে চোখের সামনে দেখতে না হয়।’

নিহত সমীর গুহর স্ত্রী শবরী গুহ বলেন, ‘এটা তো হওয়ারই ছিল। যে ভাবে চোখের সামনে আমার স্বামীকে নৃশংসভাবে গুলি করে সন্ত্রাসবাদীরা খুন করেছে। আমি চাই শুধু পাক অধিকৃত জম্মু কাশ্মীর নয়, গোটা পাকিস্তানে বড় মাপের হামলা চালাক ভারত। যাতে এই ধরণের কাজ ওরা আর না করতে পারে।

বুধবার ভোর রাতে এক নিয়ন্ত্রিত, পরিকল্পিত অভিযানে পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর এবং পাকিস্তানের ৯টি জঙ্গি তৈরির কারখানা ধ্বংস করে দিয়েছে ভারতের সেনাবাহিনী। এই হানায় এখনও পর্যন্ত ২৬ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে স্বীকার করেছে পাকিস্তান। বুধবার সকাল সাড়ে ১০টায় ১ সাংবাদিক বৈঠকে ‘অপারেশন সিঁদুর’ নামে এই অভিযানের বিস্তারিত তুলে ধরেন বিদেশসচিব বিক্রম মিশ্রি, কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কম্যান্ডার ব্যোমিকা সিং। ভারতের তরফে স্পষ্ট করা হয়েছে, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গি ঠিকানাগুলিতে নিয়ন্ত্রিত অভিযান চালানো হয়েছে। এই অভিযানে কোনও সাহাধারণ মানুষের প্রাণহানির কোনও খবর নেই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *