BJP: দিলীপকে নিয়ে টানাপোড়েনের মধ্যেই পরপর ২ দিন বৈঠক, বড় কোনও সিদ্ধান্তের পথে বিজেপি? - Bengali News | Meeting of State BJP for two consecutive days amid Dilip Ghosh issue - 24 Ghanta Bangla News
Home

BJP: দিলীপকে নিয়ে টানাপোড়েনের মধ্যেই পরপর ২ দিন বৈঠক, বড় কোনও সিদ্ধান্তের পথে বিজেপি? – Bengali News | Meeting of State BJP for two consecutive days amid Dilip Ghosh issue

Spread the love

২ দিনের বৈঠকে কি বড় কোনও সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য বিজেপি?Image Credit source: TV9 Bangla

কলকাতা: দিলীপ ঘোষের অবস্থান আর মন্তব্য নিয়ে টানাপোড়েনের মাঝেই পরপর দু’দিন বৈঠকে বসছে বিজেপি। আগামিকাল (মঙ্গলবার) সল্টলেকে বিজেপি দফতরে বৈঠক হওয়ার কথা। পরদিন সল্টলেকের সেক্টর ফাইভের একটি হোটেলে বৈঠক হবে। তাৎপর্যপূর্ণভাবে, এই বৈঠকের বিষয়ে এখনও পর্যন্ত জানেন না রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ।

মঙ্গলবারের বৈঠকে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের পাশাপাশি থাকবেন সাধারণ সম্পাদকরা। থাকবেন সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী, সতীশ ধন্দ। থাকবেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশাল। থাকার কথা আর এক পর্যবেক্ষক মঙ্গল পান্ডের। থাকবেন সহ পর্যবেক্ষক অমিত মালব্য। বঙ্গ বিজেপির পরিচিত ও গুরুত্বপূর্ণ কয়েকজন নেতাও এই বৈঠকে থাকবেন বলে জানা গিয়েছে।

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে দিলীপ ঘোষকে নিয়ে গেরুয়া শিবিরে গত কয়েকদিনে চাপানউতোর সামনে এসেছে। গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপের সাক্ষাৎকে বিজেপির একাধিক নেতা ভাল চোখে দেখেননি। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে খোঁচা দেন তাঁরা। কারও নাম না করে পাল্টা জবাব দেন দিলীপ। এই পরিস্থিতিতে রাজ্য বিজেপি দিলীপকে নিয়ে মন্তব্যের ক্ষেত্রে নেতাদের সংযত হওয়ার বার্তা দিয়েছে। এই আবহে বঙ্গ বিজেপির এই বৈঠক তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা। আবার এই বৈঠকের কথা এখনও পর্যন্ত তিনি জানেন না বলে জানিয়েছেন দিলীপ।

এই খবরটিও পড়ুন

মঙ্গলবারের পরে বুধবারও বৈঠকে বসবে বঙ্গ বিজেপি নেতৃত্ব। তা আরও বড় পরিসরে হবে। সেই বৈঠক হওয়ার কথা সল্টলেকের সেক্টর ফাইভের একটি হোটেলে। সেখানে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা থাকবেন। থাকবেন রাজ্য বিজেপি সভাপতি এবং সাধারণ সম্পাদকরা। থাকবেন জেলা সভাপতিরা। থাকার কথা সাংসদ-বিধায়কদেরও।

জানা গিয়েছে, বুধবারের বৈঠকে দলের সাংগঠনিক অবস্থা নিয়ে পর্যালোচনা হবে। বুথ স্তরে সংগঠনের অবস্থা নিয়েও পর্যালোচনা হওয়ার কথা। চার জেলায় এখনও জেলা সভাপতি ঘোষণা বাকি রয়েছে। তা নিয়েও আলোচনা হওয়ার কথা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *