Viral Video: ১৪ তলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের, প্রতিবেশীরা সাহস দেখিয়ে যা করল…ভিডিয়ো দেখলে বুক কাঁপবে – Bengali News | 21 year old man trying to jump off from 14th floor in Noida, neighbors saves him, watch viral video
১৪ তলা থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা যুবকের।Image Credit source: X
নয়ডা: ভয়ঙ্কর! ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের। সিড়িতে ওঠার খোলা জায়গা দিয়ে বের করে দিয়েছিলেন দুটি পা-ই। প্রতিবেশীদের তৎপরতাতে বাঁচল প্রাণ। সাহসিকতা দেখিয়ে প্রতিবেশীরাই ঝুলন্ত ওই যুবককে টেনে তোলেন। খবর দেওয়া হয় পুলিশে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের নয়ডায়। সেখানে সুপারটেক কেপটাউন সোশ্যাইটির একটি বহুতল থেকেই ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে বছর একুশের এক যুবক। উল্টো দিকের বিল্ডিং থেকে এক বাসিন্দা দেখতে পেয়েই চিৎকার করেন। তার চিৎকারে সতর্ক হন ওই বিল্ডিংয়ের বাসিন্দারাও। দুই ব্যক্তি ছুটে এসে ওই যুবককে পিছন থেকে ধরেন এবং চ্যাংদোলা করে তোলেন।
A man tried to jump from the 12th floor in Supertech Capetown Society in Noida, UP. Some people reached just in the nick of time and saved him
pic.twitter.com/RcHexuxDUE— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 21, 2024
পুলিশ সূূত্রে জানা গিয়েছে, মানসিকভাবে অবসাদগ্রস্ত ওই যুবক। আগে নয়ডার সেক্টর ৪১-এ থাকত, সম্প্রতিই পরিবারের সঙ্গে অন্যত্র চলে যায়। এ দিন পরিবারের কাউকে না জানিয়েই ওই বহুতলে এসে ১৪ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিল যুবক। প্রতিবেশীদের তৎপরতায় তাঁর প্রাণ বাঁচে। পরে পরিবারের হাতে তুলে দেওয়া হয় ওই যুবককে।
