ময়দানে রাস্তা ছেড়ে ডিভাইডারে উঠে গেল সরকারি বাস, আহত ৩ – Bengali News | Bus Accident in Park Street: Bus Hits Divider After loosing Control, 3 People injured
পার্ক স্ট্রিটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠল বাস।Image Credit source: TV9 বাংলা
কলকাতা: শহরের প্রাণকেন্দ্রে বাস দুর্ঘটনা। পার্কস্ট্রিটে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে গেল বাস। দুর্ঘটনায় আহত তিনজন। এমনভাবেই বাসটি ধাক্কা মেরে ডিভাইডারে উঠে গিয়েছে যে বাসের সামনের অংশ এবং ডিভাইডার কাটতে হচ্ছে।
জানা গিয়েছে, সকাল সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনা ঘটে। হাওড়া থেকে আসছিল সরকারি বাস। ময়দানে চ্যাটার্জী ইন্টারন্যাশনালের সামনে দুর্ঘটনা ঘটে। বাসের চালক বুঝতে পারেন যে কোনও যান্ত্রিক ত্রুটি হয়েছে। বাস থামানোর চেষ্টা করেন, দুর্ঘটনা এড়াতে চালক ডিভাইডারে ধাক্কা মারেন।
বিস্তারিত আসছে…