জ্বলন্ত শলাকায় বিদ্ধ করে হাতির হত্যার বিচার চাইলেন লক্ষ্মীকান্ত
বুদ্ধদেব বেরা, ঝাড়গ্রাম
দিনটা ছিল ২০২৪-এর ১৫ অগস্ট। স্বাধীনতা দিবসে চমকে উঠেছিল তামাম দেশ। ঝাড়গ্রাম শহরে জ্বলন্ত শলাকায় বিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল অন্তঃসত্ত্বা একটি হাতির। সেই ঘটনায় মামলা শুরু হলেও বিচার এখনও অধরা।