স্মৃতি-রিচার দাপট, শ্রী-দীপ্তির স্পিনের ছোবল, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু ভারতের - 24 Ghanta Bangla News
Home

স্মৃতি-রিচার দাপট, শ্রী-দীপ্তির স্পিনের ছোবল, পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু ভারতের

Spread the love

পুরুষ হোক বা মহিলা দল, ODI হোক বা টি-টোয়েন্টি— ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের ভাগ্য আর পাল্টায় না। রবিবারও দেখা গেল সেই চেনা ছবিটা। ফুটবল বিশ্বকাপ নিয়ে যখন মেতে রয়েছেন ক্রীড়াপ্রেমীরা, তখনই আরও একবার পাকিস্তানের বিরুদ্ধে জ্বলে উঠলেন ভারতের মেয়েরা। পাকিস্তানকে ৬৪ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা শুরু করল ভারতের মহিলা ক্রিকেট দল। ব্যাট হাতে মঞ্চ গড়ে দিয়েছিলেন স্মৃতি মান্ধানা, হরমনপ্রীত কৌর, রিচা ঘোষরা। সেই মঞ্চেই দাপট দেখালেন দীপ্তি শর্মা। একাই পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। প্রথমে ব্যাটে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান তোলে ভারত। জবাবে ১০৬ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *