ধূপগুড়ি: একদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, অন্যদিকে বিভিন্ন স্কুলে চলছে একাদশ শ্রেণির পরীক্ষা। সেই পরীক্ষা শেষ হওয়ার পর বন্ধুদের সঙ্গে বাড়ি ফিরছিল ১৭ বছরের বিশাল তামাং। পরীক্ষা শেষ হওয়ার আনন্দ বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে নিতেই ফিরছিল সে। তবে বন্ধুদের চোখের সামনেই ঘটে গেল ভয়াবহ ঘটনা। কিছু করার আগেই সব শেষ। কান্নায় ভেঙে পড়েছে বিশালের সঙ্গীরা। […]