পিজিটি হয়েও ইএনটি-র সার্জেন পরিচয় দিয়ে চেম্বার করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছিল আরজি কর আন্দোলনের অন্যতম ‘মুখ’ আসফাকুল্লা নাইয়ার বিরুদ্ধে। এর জেরে তাঁকে শোকজের নোটিশ ধরিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল। এহেন আসফাকুল্লা এবার পরীক্ষায় পাস করেছেন। আর পাস করেই ফেসবুকে একটি পোস্ট করে আসফাকুল্লা লেখেন, ‘মাথা উঁচু করে থাকতে হলে ঘাড় ঘোরাতে লাগে না।’ এরই সঙ্গে […]