March 2025 - Page 242 of 352 - 24 Ghanta Bangla News
Home

ক্যানসারের যন্ত্রণা নিয়েই উচ্চ মাধ্যমিক! মাতৃহারা সুজলির চোখে এখন একটাই স্বপ্ন, বাংলার মুখ

Sujali Patra: জন্মের ১১ দিন পরেই মৃত্যু হয়েছে মায়ের। একরত্তি শিশুকে রেখে চলে গিয়েছিলেন বাবা। সেই থেকে দিদা আর মামার কাছে মানুষ সুজলি। সুজলি পাত্র। চন্দননগরের বাসিন্দা এই কিশোরীর  লড়াইটা শুরু হয়েছিল জন্মলগ্ন থেকেই। মা-বাবাকে হারিয়ে ছোট থেকে বড় হওয়া। বর্তমানে শরীরে বাসা বেঁধেছে ক্যানসার। জীবনের প্রতি পদে পদে যুদ্ধ করতে হলেও ক্লান্ত নয় সে। […]

Home

খড়ের গাদায় যুবককে পুড়িয়ে খুনের অভিযোগ, গ্রেফতার TMC কর্মী – Bengali News | TMC Leader arrested in hemtabad north dinajpur

গ্রেফতার তৃণমূল নেতাImage Credit source: Tv9 Bangla হেমতাবাদ: হেমতাবাদে খড়ের গাদায় যুবককে পুড়িয়ে খুনের ঘটনায় নাটকীয় মোড়। গ্রেফতার তৃণমূল কংগ্রেসের গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা জাহেদুর রহমান ওরফে বাপি। তাঁর স্ত্রী দোলেনা খাতুন হেমতাবাদের বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়তের তৃণমূল সদস্য। জানা গিয়েছে, অভিযুক্ত জাহেদুর ইতিপূর্বে যুব তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন। ধৃতকে সোমবার রায়গঞ্জ […]

Home

Nawsad siddique: ‘আর এক বছর বাকি আছে…’, তৃণমূলে যোগদান প্রসঙ্গে সপাট নওশাদ – Bengali News | ISF MLA Nawsad Siddique comment on tmc joining

দল বদল প্রসঙ্গে নওশাদImage Credit source: Tv9 Bangla কলকাতা: সামনের বছর বিধানসভা নির্বাচন। তার আগে সোমবার বিজেপি ছেড়ে তৃণমূলে এসেছেন বিধায়ক তাপসী মণ্ডল। প্রতিবারই ভোটের আগে এমনই দলবদলের হিড়িক দেখা যায় বঙ্গ রাজনীতিতে। এক দল থেকে অন্য দলে ঝাঁপাঝাঁপি চলতে থাকে নেতাদের। জল্পনা বাড়ে বড়বড় নেতাদের দল পরিবর্তন নিয়ে। তেমনই এবার জল্পনা বাড়ছে আইএসএফ বিধায়ক […]

Home

করিনা-বিপাশার লিপকিসে তোলপাড় নেটপাড়া, এ কী কাণ্ড?

বলিউডে কান পাতলে গসিপের অভাব নেই। সে সত্য ঘটনাকে কেন্দ্র করে হোক কিংবা কোনও রটনাকে ঘিরে জল্পনা, সম্পর্ক হোক কিংবা কোনও ছবির অন্দরমহলের খবর, সবটাই দ্রুত গতিতে ভাইরাল হয়ে যায়। যার শিকার সেলেবদের নিত্য হতে হয়। কখনও প্রকাশ্যে তাঁরা সেই প্রসঙ্গে মুখ খুলে সত্যি সামনে নিয়ে চলে আসেন, কখনও আবার এরিয়ে যান। এক ছবি তুলতে […]

Home

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন নওশাদ, তৃণমূলে কবে যাচ্ছেন? প্রশ্ন শুনেই কী জবাব!, বাংলার মুখ

সোমবার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সঙ্গে দেখা করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। ভাঙড়ের বিধায়ক তিনি। এদিকে প্রশাসনিক জটিলতার জেরে তিনি বিধায়ক এলাকা উন্নয়নের টাকা খরচ করতে পারছেন না বলে তিনি অভিযোগ তুলেছেন। তার জেরে তিনি এবার খোদ মুখ্য়মন্ত্রীর সঙ্গে দেখা করে গেলেন।  এদিকে সোমবারই হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন। আর সেদিনই মুখ্য়মন্ত্রীর […]

Home

দেশ জুড়ে এবার কমতে পারে রেল দুর্ঘটনা! বিশেষ রোবট বানাল খড়গপুর IIT, কী কাজ করবে, বাংলার মুখ

রেললাইনে ত্রুটি আছে কি না বলে দেবে আইআইটি-র আবিষ্কৃত রোবট। সম্প্রতি রোবটিক্সে নতুনরকম নজির গড়ল খড়গপুর আইআইটির মেকানিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগ। ওই বিভাগের অধ্যাপক দিলীপকুমার প্রতিহারের নেতৃত্বে গবেষণারত পড়ুয়ারা আবিষ্কার করেছে এই বিশেষ রোবটটি। রেললাইনে কোনওরকম ত্রুটি থাকলে তা পরখ করে জানিয়ে দেবে বিশেষ ওই রোবট। আনন্দ রোনাল্ড, স্বপ্নজয় সাহা ও অন্য একটি প্রতিষ্ঠানের ইন্টার্নশিপ পড়ুয়াদের […]

Home

ABVP on Sougata Roy: ইন্ডিয়ান টিমে সৌগত রায়কে নেওয়ার জন্য BCCI-কে চিঠি ABVP-র – Bengali News | ABVP leader writes to BCCI, ‘Sougat Roy should be included in Indian team instead of Rohit Sharma’

কলকাতা: “অবসর নিয়ে নেওয়া উচিত। আজকেও যেভাবে স্ট্যাম্প আউট হয়েছে, সেটা উচিত হয়নি। সবাই আশা করেছিল, ভাল খেলছে। সেঞ্চুরি করবে। সেটা হয়নি।” ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই এ মন্তব্য করে বসেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। যা রবিবার থেকে চাপানউতোর কম হচ্ছে না। তবে শুধু সৌগত নয়, রোহিত যে অবসর নেবেন সেই জল্পনা ক্রমশই তীব্রতর হচ্ছিল ফাইনালের […]

Home

Share Market News: গতি তোলার আগে ফের ছোট্ট করে হোঁচট খেল বাজার!

পরপর কয়েকদিন ওঠার পর আজ সামান্য নামল দেশের ২ বেঞ্চমার্ক সূচক। ৯২ পয়েন্ট কমেছে নিফটি ৫০ ও ২১৭ পয়েন্ট কমল সেনসেক্স। এ ছাড়াও আজ দেশের বেশিরভাগ সূচকই পড়েছে। ২ শতাংশের বেশি পড়েছে স্মলক্যাপ সূচকও। আজ পড়েছে চিনা সূচক হ্যাংসেংও। যদিও এর মধ্যে সামান্য উঠেছে জাপানি সূচক নিক্কেইও। আজ বাড়ল যারা: আজ সর্বোচ্চ ১৭.২৯ শতাংশ বেড়েছে […]

Home

Sougata Roy: আচমকাই ঘামতে শুরু করেন, অসুস্থ সৌগতকে ভর্তি করা হল হাসপাতালে, এখন কেমন আছেন সাংসদ? – Bengali News | Dumdum TMC MP Saugata Roy admitted to Delhi Hospital he feel sick

নয়া দিল্লি: অসুস্থ দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সোমবার লোকসভা অধিবেশন থেকে বেরনোর সময়ই অসুস্থতা অনুভব করেন তিনি। আচমকা প্রচণ্ড ঘামতে শুরু করেন। দ্রুত তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় আরএল হাসপাতালে। বর্তমান স্থিতিশীল তাঁর অবস্থা। জানা গিয়েছে, এ দিন হঠাৎই সংসদে অসুস্থতা বোধ করছিলেন সৌগত রায়। কোমরে চোট রয়েছে তাঁর। বেল্ট পরে না আসায় […]

Home

BJP in West Bengal: খসতে খসতে আর ক’টা পাপড়ি রইল পদ্মের? – Bengali News | Many people left the party, what is the current number of BJP MLAs in West Bengal State assembly

বর্তমানে কী অবস্থা বিধানসভার? Image Credit source: TV 9 Bangla কলকাতা: ছাব্বিশের ভোটের আগে এখনও বাকি বেশ কিছুটা সময়। কিন্তু, এখনই ভাঙন কাঁটায় বিদ্ধ পদ্ম শিবির। এদিনই আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। অরূপ বিশ্বাসের হাত ধরে এদিন যোগ দেন ঘাসফুল শিবিরে। এদিকে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন পায় […]