Railway: দেশের দ্বিতীয় ধনীতম ট্রেনটি ছাড়ে শিয়ালদহ থেকে, আয় কত জানেন – Bengali News | Railway news: this is tha richest train of indian rail, no 2 leaves from sealdah
নয়া দিল্লি: কাশ্মীর থেকে কন্যাকুমারী, উত্তর থেকে দক্ষিণ, দেশ জুড়ে রেলের বিস্তৃত নেটওয়ার্ক। লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে সেই ট্রেনে। প্রতিটি ট্রেন যাত্রীদের টিকিটের দাম থেকে রোজগার করে। জানেন কি দেশের সবচেয়ে ধনী ট্রেন কোনটি?
লোকাল ট্রেন বা সাধারণ এক্সপ্রেস ট্রেন নয়, দেশের এমন কিছু প্রিমিয়াম ট্রেন আছে, যার ভাড়া বেশি, সেগুলির আয়ও বেশি। বন্দে ভারত এবং শতাব্দীর মতো ট্রেন কিছুই নয়। সবথেকে ধনী ট্রেন হল রাজধানী এক্সপ্রেস। আয়ের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস। বেঙ্গালুরু রাজধানী এক্সপ্রেস ট্রেন নম্বর ২২৬৯২ হযরত নিজামুদ্দিন থেকে কেএসআর বেঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করে। ২০২২-২৩ সালে, এই ট্রেনে ভ্রমণ করেন ৫০৯৫১০ জন। সেই ট্রেন থেকে রেল প্রায় ১,৭৬,০৬,৬৬,৩৩৯ টাকা আয় করেছিল।
২২৬৯২ নম্বর ট্রেনটি হযরত নিজামুদ্দিন থেকে কেএসআর বেঙ্গালুরু পর্যন্ত যাতায়াত করে। ২০২২-২৩ সালে, ৫০৯৫১০ জন ওই ট্রেনে ভ্রমণ করেছিলেন। প্রায় ১,৭৬,০৬,৬৬,৩৩৯ টাকা আয় করেছিল ওই ট্রেন।
দ্বিতীয় স্থানে রয়েছে শিয়ালদহ রাজধানী এক্সপ্রেস। এটি কলকাতা থেকে নয়াদিল্লি যাতায়াত করে। ২০২২-২৩ সালে, ১২৩১৪ শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসে ৫,০৯,১৬৪ জন ভ্রমণ করেছিলেন। ওই ট্রেন আয় করেছিল ১,২৮,৮১,৬৯,২৭৪ টাকা। তৃতীয় স্থানে রয়েছে ডিব্রুগড় রাজধানী ট্রেন, যা নয়া দিল্লি এবং ডিব্রুগড়ের মধ্যে চলাচল করে। গত বছর ৪,৭৪,৬০৫ জন যাত্রী যাত্রা করে এই ট্রেনে। মোট ১,২৬,২৯,০৯,৬৯৭ টাকা আয় করেছিল ট্রেনটি।
চতুর্থ স্থানে রয়েছে নয়া দিল্লি এবং মুম্বই সেন্ট্রালের মধ্যে চলাচলকারী রাজধানী এক্সপ্রেস। ১২৯৫২ নম্বর মুম্বই রাজধানী এক্সপ্রেস ২০২২-২৩ সালে ৪,৮৫,৭৯৪ জন যাত্রী বহন করেছিল, যা থেকে রেলের আয় হয় ১,২২,৮৪,৫১,৫৫৪ টাকা। পঞ্চম স্থানে রয়েছে, ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস। দেশের পঞ্চম সর্বোচ্চ আয়কারী ট্রেন এটি। ২০২২-২৩-এ এই ট্রেনটি ১,১৬,৮৮,৩৯,৭৬৯ টাকা আয় করেছে।