পিংলা: মাঝরাতে স্বামীর সঙ্গে বিস্তর ঝামেলা। শেষে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল স্বামী। পিছু নিল স্ত্রী। কিন্তু আর বাড়ি ফেরা হল না। প্রাণটাই চলে গেল স্ত্রীর। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের পিংলায়। মৃত মহিলার নাম কৃষ্ণা ঘোড়াই। বয়স আনুমানিক ৩৮। পিংলার উত্তর কুচুইপুর এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোড়াই। তাঁরই স্ত্রী কৃষ্ণা। স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে প্রায়শই ঝামেলা […]