Paschim Medinipur: রাত সাড়ে তিনটে নাগাদ স্বামী বাড়ি ছাড়তেই পিছু নিয়েছিল স্ত্রী, শেষে হাসপাতাল থেকে ফিরল লাশ - Bengali News | Husband accused, wife is no more, sensational incident in Pingla West Midnapore - 24 Ghanta Bangla News
Home

Paschim Medinipur: রাত সাড়ে তিনটে নাগাদ স্বামী বাড়ি ছাড়তেই পিছু নিয়েছিল স্ত্রী, শেষে হাসপাতাল থেকে ফিরল লাশ – Bengali News | Husband accused, wife is no more, sensational incident in Pingla West Midnapore

Spread the love

পিংলা: মাঝরাতে স্বামীর সঙ্গে বিস্তর ঝামেলা। শেষে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল স্বামী। পিছু নিল স্ত্রী। কিন্তু আর বাড়ি ফেরা হল না। প্রাণটাই চলে গেল স্ত্রীর। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম মেদিনীপুরের পিংলায়। মৃত মহিলার নাম কৃষ্ণা ঘোড়াই। বয়স আনুমানিক ৩৮। পিংলার উত্তর কুচুইপুর এলাকার বাসিন্দা বুদ্ধদেব ঘোড়াই। তাঁরই স্ত্রী কৃষ্ণা। স্থানীয় সূত্রে খবর, তাঁদের মধ্যে প্রায়শই ঝামেলা চরমে উঠতো। মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ ফের স্বামী-স্ত্রীর মধ্যে বচসা চরমে ওঠে। ঝামেলার মধ্যে বুদ্ধদেব বাড়ি থেকে বেরিয়ে যান। পিছু নেন স্ত্রী।

স্থানীয় সূত্রের খবর, স্ত্রী পিছু পিছু আসতে দেখে আরও রেগে যান বুদ্ধদেব। অভিযোগ, তীব্র রাগে থান ইট নিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে বসেন বুদ্ধদেব। মারের চোটে পাশের একটি পুকুরে পড়ে যান কৃষ্ণা। এদিকে অবস্থা বুঝে এলাকা থেকে পালিয়ে যান অভিযুক্ত। এদিকে বাইরে যে এত কাণ্ড ঘটে গিয়েছে তা বুঝতে পারেননি কৃষ্ণার শাশুড়ি। বাইরে বের হতেই বউমার অবস্থা দেখে চোখ কপালে উঠে যায় তাঁর। চিৎকার শুরু করতেই স্থানীয় বাসিন্দারা জড়ো হন। 

দ্রুত কৃষ্ণাকে উদ্ধার করে পিংলা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। মৃত বলে ঘোষণা করে দেন চিকিৎসকেরা। এদিকে কৃষ্ণার পরিবার সূত্রে খবর, তাঁর স্বামী বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন। স্ত্রীর সঙ্গে বনিবনাও হচ্ছিল না।  এদিকে ঘটনার পরেই শোকের ছায়া পরিবারে। শোকের ছায়া গ্রামে। অন্যদিকে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *