IPL 2025, GT vs MI, Live Streaming: গিলের গুজরাটের বিরুদ্ধে MI ক্যাপ্টেন হার্দিকের প্রেস্টিজ ফাইট, কখন-কোথায়-কীভাবে দেখবেন GT vs MI ম্যাচ? - Bengali News | IPL 2025 GT vs MI live streaming when and where to watch Gujarat Titans vs Mumbai Indians in Bengali 29th March 2025 - 24 Ghanta Bangla News
Home

IPL 2025, GT vs MI, Live Streaming: গিলের গুজরাটের বিরুদ্ধে MI ক্যাপ্টেন হার্দিকের প্রেস্টিজ ফাইট, কখন-কোথায়-কীভাবে দেখবেন GT vs MI ম্যাচ? – Bengali News | IPL 2025 GT vs MI live streaming when and where to watch Gujarat Titans vs Mumbai Indians in Bengali 29th March 2025

Spread the love

মোতেরায় মুখোমুখি গুজরাট-মুম্বইImage Credit source: TV9 Bangla Graphics

কলকাতা: জয় দিয়ে শুরু হোক মরসুম। এমনটা যে কোনও টিম চায়। তবে চাইলেই তো সব আর হাতের মুঠোয় পাওয়া যায় না। যেমনটা পায়নি শুভমন গিলের গুজরাট টাইটান্স (Gujarat Titans) এবং হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) । আইপিএলের (IPL) এল ক্লাসিকোতে সিএসকের কাছে হারে মুম্বই। অন্যদিকে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের মুখ দেখে গুজরাট। ফলে দুই দলের কাছে আগামিকাল ঘুরে দাঁড়ানোর লড়াই। সিএসকের বিরুদ্ধে মরসুমে নিজেদের প্রথম ম্যাচে খেলতে পারেননি হার্দিক পান্ডিয়া। তাঁর পরিবর্তে মাহির দলের বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন সূর্যকুমার যাদব। এ বার নিজের দায়িত্ব পালনে তৈরি হার্দিক। কেমন হবে ম্যাচ, যখন মুখোমুখি গুজরাট ও মুম্বই? TV9Bangla এর এই প্রতিবেদনে জেনে নিন কখন, কীভাবে ও কোথায় দেখবেন GT vs MI ম্যাচ।

আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কবে হবে?

আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি (২৯ মার্চ) আগামিকাল, শনিবার হবে।

এই খবরটিও পড়ুন

আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কোথায় হবে?

আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি আমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম হবে।

আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটি শুরু হবে সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

কোথায় দেখা যাবে আইপিএলে বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচের লাইভ স্ট্রিমিং?

আইপিএলে গুজরাট টাইটান্স বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এ ছাড়া দর্শকরা জিওস্টার অ্যাপ্লিকেশনেও দেখতে পাবেন আইপিএল ম্যাচের লাইভ স্ট্রিমিং।

আইপিএলের আরও খবর পড়তে ক্লিক করুন এই লিঙ্কে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *