কলকাতা: সল্টলেকের সেক্টর ফাইভ এলাকায় অভিযান চালিয়ে বেআইনি আন্তর্জাতিক কল সেন্টারের হদিস পেয়েছিল বিধাননগর পুলিশ। সেই সূত্রেই অভিযান চলে চিনারপার্ক অবিনাশ আগরওয়ালের বাড়িতে। বাড়ির দরজার পিছনে লুকনো ট্রলি ব্যাগ। আর ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ তদন্তকারীগের। ট্রলির ভিতরে থরে থরে সাজানো টাকা। অবিনাশ বেআইনি কল সেন্টারের মালিক। তাঁর বাড়ি থেকে ৩ কোটি ২ লক্ষ ৯৬ হাজার […]