CM Mamata Banerjee: ‘প্রচুর ইন্ড্রাস্ট্রি আসছে, কলকাতা তো বর্তমানে চাকরির গেটওয়ে’, লন্ডন থেকে বললেন মমতা – Bengali News | What did Mamata say in her speech at Kellogg College, Oxford University, know in detail
পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই এদিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে ভাষণ দেন তিনি। সেখানেই মমতাকে বলতে শোনা যায়, “বাংলায় ৯৭টি সামাজিক সুরক্ষা প্রকল্প রয়েছে। বাংলায় কেউ জন্ম নিলে তাহলে সে আমাদের প্রকল্প পায়। কেউ যদি মারাও যান তাহলেও তাঁর পাশে দাঁড়াই আমরা। আমি দেখেছি অনেকে প্রিয়জনের পর শেষকৃত্যটুকু করতে পারেন না টাকার অভাবে। আমরা তাঁদের পাশে দাঁড়িয়ে সমব্যথী প্রকল্প শুরু করেছি। তাঁদেরও আমরা টাকা দিই যাতে সুষ্ঠভাবে শেষকৃত্য করতে পারেন।” শুধু তাই নয়, বাংলা কীভাবে শিল্পায়নের হাত ধরে ধারেভারে বেড়ে উঠছে এদিন সেই পরিসংখ্য়ান দেন মমতা।
কেলগ কলেজ থেকেই বাংলায় শিল্পায়নের প্রসঙ্গে বলেন, “প্রচুর ইন্ড্রাস্ট্রি আসছে। কলকাতা তো বর্তমানে চাকরির জন্য সাম্প্রতিককালে একটা বড় গেটওয়ে হয়ে উঠছে। কয়েক বছরেই বেকারত্বের হার ৪৬ শতাংশ কমে গিয়েছে। ১ কোটি ৭৫ লক্ষ মানুষ আর আন্ডার প্রিভিলেজ সেকশনে নেই।” এখানেই না আমাদের তরুণদের জন্য খেয়াল রাখতে হয়। আমাদের কৃষকদের জন্য খেয়াল রাখতে হয়। প্রচুর ইন্ড্রাস্ট্রি আসছে। প্রতি বছর ২ বছরে একবার আমরা বিজেনেস সামিট করি। এখনও পর্যন্ত ২৩ লক্ষ মিলিয়ন বিনিয়োগের প্রস্তাব এসেছে।”