অক্সফোর্ডে মমতার ভাষণের মধ্যেই ‘অভয়া’ বলে চিৎকার, ছবি দেখিয়ে বললেন ‘নাটক করবেন না’, বাংলার মুখ - 24 Ghanta Bangla News
Home

অক্সফোর্ডে মমতার ভাষণের মধ্যেই ‘অভয়া’ বলে চিৎকার, ছবি দেখিয়ে বললেন ‘নাটক করবেন না’, বাংলার মুখ

ব্রিটেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের মধ্যেই ‘অভয়া’-র নাম উঠে এল। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলোগ কলেজে যখন মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছিলেন, সেইসময় শ্রোতাদের মধ্যে থেকে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে প্রশ্ন তোলা হয়। সরাসরি আঙুল তোলা হয় তাঁর সরকারের দিকে। সেটার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা বিচারাধীন বিষয়। আর কেন্দ্রীয় সরকার এই মামলার দায়িত্বভার নিয়েছে। এই মামলার তদন্তভার আমাদের হাতে নেই। দয়া করে রাজনীতি করবেন না। এটা রাজনৈতিক মঞ্চ নয়। সেটা আমার রাজ্যে আমার সঙ্গে করতে পারেন। কিন্তু এখানে নয়। আপনি আমার থেকে ভালো জানেন, সেটা ক্রাউড ফান্ডিং হোক বা অন্য কিছু।’

তারইমধ্যে শ্রোতাদের মধ্যে কেউ চিৎকার করে কিছু বলতে থাকেন। তখন মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি পুরো মিথ্যে কথা বলছেন। ব্রাদার, ডোন্ট টু ইট। ডোন্ট টু ইট ব্রাদার। আপনার প্রতি আমার বিশেষ স্নেহ আছে। কিন্তু ডোন্ট টু ইট ব্রাদার। এটাকে রাজনৈতিক মঞ্চে পরিণত করবেন না। যদি আপনার রাজনৈতিক মঞ্চের প্রয়োজন হয়, তাহলে বাংলায় যান আর নিজের দলকে বলুন যে সাম্প্রদায়িক লোকজনদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যেন আরও শক্তিশালী হয়ে ওঠে। আমার সঙ্গে লড়াই করতে আসবেন না।’

আর তারপর মুখ্যমন্ত্রী পুরনো দিনের একটা ছবি দেখান। যেখানে তাঁর কপাল এবং হাতে ব্যান্ডেজ দেওয়া ছবি দেখিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, বিরোধী থাকার সময় তাঁকে খুনের চেষ্টা করা হয়েছিল। তখন কোনও একজন বলে ওঠেন, ‘কেউ আপনাকে খুনের চেষ্টা করেনি।’ পালটা মুখ্যমন্ত্রী বলেন, ‘এটা নাটকের মঞ্চ নয়। এই মঞ্চ থেকে যিনি কথা বলছেন, তাঁর কথা বাকিদের শুনতে দিতে হবে।’

মমতা আরও বলেন, ‘এরকম ব্যবহার করবেন না। খারাপ ব্যবহার করা হচ্ছে। আমায় অপমান করার জায়গায় আপনি নিজের প্রতিষ্ঠানের নাম খারাপ করছেন। আপনি আমার অশ্রদ্ধা করতে পারেন। কিন্তু নিজের প্রতিষ্ঠানকে অশ্রদ্ধা করতে পারেন না।’ সেইসঙ্গে তিনি দাবি করেন, এখান থেকে পশ্চিমবঙ্গের ‘ন্যারেটিভ’ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাতে সফল হওয়া যাবে না।

(বিস্তারিত পরে আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *