দাউ দাউ আগুনে জ্বলছে দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র, বন্যপ্রাণের ব্যাপক ক্ষতির আশঙ্কা - 24 Ghanta Bangla News
Home

দাউ দাউ আগুনে জ্বলছে দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র, বন্যপ্রাণের ব্যাপক ক্ষতির আশঙ্কা

Spread the love

দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়েছে। আর তাতে জ্বলছে দার্জিলিংয়ের পর্যটন কেন্দ্র মেগিটার লাগোয়া বিস্তীর্ণ বনভূমি। এই অগ্নিকাণ্ডের জেরে বন্যপ্রাণের ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ছুটে যায় পুলবাজার–বিজনবাড়ির দমকলকর্মীরা এবং স্থানীয় পুলিশ। দার্জিলিংয়ের পুলবাজার বিজনবাড়ি ব্লকের অন্তর্গত মেগিটারের কাছে কাইলাজয় জঙ্গলে আগুন লেগে যায়। ঠিক কেমন করে আগুন লাগল সেটা জানা যায়নি। তবে শুকনো আবহাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। এই ঘটনায় তীব্র আলোড়ন ছড়িয়ে পড়ে।

এদিকে সোমবার রাতে দার্জিলিংয়ের পুলবাজার বিজনবাড়ি ব্লকের এই মেগিটারের কাছে কাইলাজয় জঙ্গলের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। সেই আগুনের লেলিহান শিখায় জ্বলে পুড়ে খাক হয়ে যায় বনভূমি। এই আগুন নেভাতে কালঘাম ছুটে যায় দমকল কর্মীদের। বিস্তীর্ণ এলাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে। শুকনো আবহাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। এখন মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় দার্জিলিংয়ে গরমে আসতে শুরু করেছেন পর্যটকরা। সেখানে এমন সুন্দর পর্যটন কেন্দ্রে আগুন লেগে যাওয়ায় তাতে প্রভাব পড়তে থাকে।

আরও পড়ুন:‌ তৃণমূল কংগ্রেস বিধায়কদের উদ্দেশে এবার হুইপ জারি, বিধানসভায় দু’‌দিনে কী ঘটবে?

অন্যদিকে স্থানীয় সূত্রে খবর, আগুন ছড়িয়ে পড়ার ঘটনায় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। তবে প্রাণহানির কোনও খবর এখনও মেলেনি। যদিও আশঙ্কা করা হচ্ছে মানুষের প্রাণহানি না হলেও বেশ কিছু বন্যপ্রাণ এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার সঙ্গে ক্ষতি হয়েছে জঙ্গলের বেশ কিছু বড় গাছেরও। তাই দ্রুত আগুন নেভানোর চেষ্টা করা হয়। রাতের অন্ধকারে কেউ কি আগুন লাগিয়ে দিল?‌ এই আগুন লাগানোর জন্য কি ছক কষা হয়েছিল?‌ কে বা কারা জড়িত?‌ এইসব নানা প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

এছাড়া পুলবাজার–বিজনবাড়ি অগ্নিনির্বাপন কেন্দ্র থেকে দমকলের একাধিক গাড়ি ছুটে আসে ঘটনাস্থলে। সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে তারা। এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি। তবে যে লেলিহান শিখা ছড়িয়ে পড়েছিল সেটা অনেকটা কমেছে। রুদ্ধশ্বাস গতিতে আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে স্থানীয় পুলবাজার থানার পুলিশ। যদিও দমকল সূত্রে খবর, শুকনো পাতা ডালপালা ছাড়াও বেশ কিছু বড় গাছেও আগুন লেগে গিয়েছে। দ্রুত যাতে সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা যায় এখন সেই চেষ্টা করা হচ্ছে। হাওয়ার জোর থাকায় পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ পেতে কিছুটা সমস্যা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *